৪/৫. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭২ - ঈমানদারের পাঁচ সতর্কতা
লুঙ্গি ছাড়া পুরুষদের এবং নেফাসযুক্ত বা রুগ্ন মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদের লুঙ্গিসহ গণগোসলখানায় প্রবেশের ব্যাপারে ভীতি প্রদর্শন। এক্ষেত্রে যে নিষেধাজ্ঞা এসেছে তার বর্ণনাঃ
ঈমানদারের সতর্কতা: পর্দা, মদ ও নির্জনতা থেকে বাঁচা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ১৭২
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৭২
(صحيح) وَعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلْ الْحَمَّامَ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُدْخِلْ حَلِيلَتَهُ الْحَمَّامَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلا يَشْرَبِ الْخَمْرَ، مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلا يَجْلِسْ عَلَى مَائِدَةٍ يُشْرَبُ عَلَيْهَا الْخَمْرُ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلا يَخْلُوَنَّ بِامْرَأَةٍ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهَا مَحْرَمٌ. رواه الطبراني في الكبير
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) “যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন লুঙ্গি ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার স্ত্রীকে গণগোসলখানায় প্রবেশ না করায়। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মদ পান না করে। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন এমন দস্তরখানায় না বসে যেখানে মদ বিতরণ করা হয়। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন এমন নারীর সাথে নির্জন না হয় যখন তার মাঝে এবং সে নারীর মাঝে কোন মাহরাম পুরুষ না থাকে।”
(ত্বাবরানী স্বীয় [কাবীর] গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সতর্কতা একসাথে বলেছেন। যে আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে, সে যেন গোসলখানায় পর্দাহীনভাবে প্রবেশ না করে। সে যেন তার স্ত্রীকে গণগোসলখানায় প্রবেশ না করায়। সে যেন মদ পান না করে এবং এমন দস্তরখানায় না বসে যেখানে মদ পান করা হয়। আরও বলা হয়েছে, মাহরাম পুরুষ না থাকলে কোনো নারীর সাথে নির্জনে থাকা যাবে না। এখানে মূল শিক্ষা হলো, ঈমান মানুষকে শুধু ইবাদতে নয়, পরিবেশ, সম্পর্ক ও আচরণেও সতর্ক করে। মদ, পর্দাহীনতা এবং গায়রে মাহরাম নির্জনতা—এসব বিষয় মানুষকে গুনাহের দিকে নিতে পারে। তাই হাদিসটি দৈনন্দিন জীবনে সীমা মানার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গোসলখানায় পর্দা ও শালীনতা বজায় রাখা জরুরি।
- মদ পান এবং মদের আসর—দুইটি থেকেই দূরে থাকার শিক্ষা এসেছে।
- মাহরাম ছাড়া নারীর সাথে নির্জনে থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- ঈমান মানুষের ব্যক্তিগত ও সামাজিক আচরণকে নিয়ন্ত্রণ করে।
