১/৮৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৬ - শুক্র কাপড়ে লাগলে খুঁটে ফেলা

কাপড়ে বীর্য লেগে গেলে

কাপড়ে শুক্র লাগলে কী করবেন: আয়িশা (রাঃ)-এর সহজ শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১৬

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ ضَافَ عَائِشَةَ ضَيْفٌ فَأَمَرَتْ لَهُ بِمِلْحَفَةٍ صَفْرَاءَ فَنَامَ فِيهَا فَاحْتَلَمَ فَاسْتَحْيَا أَنْ يُرْسِلَ بِهَا وَبِهَا أَثَرُ الاِحْتِلاَمِ فَغَمَسَهَا فِي الْمَاءِ ثُمَّ أَرْسَلَ بِهَا فَقَالَتْ عَائِشَةُ لِمَ أَفْسَدَ عَلَيْنَا ثَوْبَنَا إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَفْرُكَهُ بِأَصَابِعِهِ وَرُبَّمَا فَرَكْتُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ﷺ بِأَصَابِعِي.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِنَ الْفُقَهَاءِ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا فِي الْمَنِيِّ يُصِيبُ الثَّوْبَ يُجْزِئُهُ الْفَرْكُ وَإِنْ لَمْ يُغْسَلْ. وَهَكَذَا رُوِيَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ مِثْلَ رِوَايَةِ الأَعْمَشِ. وَرَوَى أَبُو مَعْشَرٍ هَذَا الْحَدِيثَ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ وَحَدِيثُ الأَعْمَشِ أَصَحُّ .

হাম্মাম ইবনুল হারিস (রহঃ) হতে বর্ণিতঃ

‘আয়িশা (রাঃ)-এর বাড়িতে একজন মেহমান এল, তিনি তার জন্য হলুদ রংয়ের একটি চাদর বিছিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। সে তাতে শুয়ে গেল। (ঘুমের মধ্যে) তার স্বপ্নদোষ হল। সে চাদরটি এ অবস্থায় ফেরত দিতে লজ্জাবোধ করল। তাই সে তা পানির মধ্যে ডুবিয়ে দিল। অতঃপর ‘আয়িশা (রাঃ)-এর নিকট তা পাঠিয়ে দিল। তিনি বললেন, সে আমাদের কাপড়টি খারাপ করে দিল কেন? আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে বীর্য তুলে ফেলাই তার জন্য যথেষ্ট ছিল। কখনো কখনো আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় হতে আঙ্গুল দিয়ে শুক্র খুঁটে খুঁটে তুলে ফেলতাম।

আবূ ‘ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। অনেক সাহাবা তাবেঈ এবং একাধিক ফকীহ যেমন সুফিয়ান সাওরী, আহমাদ ও ইসহাক বলেছেন, যদি কাপড়ে বীর্য লেগে যায় তবে তা খুঁটে খুঁটে তুলে ফেলাই যথেষ্ট, যদিও তা ধোয়া না হয়। মানসূর হতে তিনি ইবরহীম হতে, তিনি হাম্মাম ইবনুল হারিস হতে তিনি ‘আয়িশাহ্‌ হতে, আ‘মাশের মতই হাদীস বর্ণনা করেছেন। আবূ মা‘শার এই হাদীসটি ইবরহীম হতে, তিনি আসওয়াদ হতে তিনি ‘আয়িশাহ্‌ হতে বর্ণনা করেছেন। তবে আ‘মাশের সূত্রে বর্ণিত হাদীসটি সবচাইতে সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি বাস্তব ঘটনা এসেছে। আয়িশা (রাঃ)-এর বাড়িতে একজন মেহমান এলেন। তার জন্য হলুদ রঙের চাদর বিছানো হলো। ঘুমের মধ্যে তার স্বপ্নদোষ হলো। তিনি লজ্জার কারণে চাদরটি পানিতে ডুবিয়ে পাঠালেন। আয়িশা (রাঃ) বললেন, সে আমাদের কাপড় নষ্ট করল কেন? তার জন্য আঙুল দিয়ে খুঁটে খুঁটে বীর্য তুলে ফেলাই যথেষ্ট ছিল। তিনি আরও বলেন, কখনো কখনো তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাপড় থেকেও আঙুল দিয়ে শুক্র খুঁটে তুলে ফেলতেন। এই হাদিস কাপড়ে বীর্য লাগলে কী করতে হবে, স্বপ্নদোষের কাপড়, এবং কাপড় পবিত্র করার বিষয় বুঝতে সাহায্য করে। এখানে শুকনো অবস্থায় খুঁটে ফেলার কথা এসেছে। ব্যাখ্যায় এটিকে সব ধরনের নাপাকি বা সব অবস্থার এক নিয়ম বানানো ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শুকনো বীর্য আঙুল দিয়ে খুঁটে ফেলার কথা এসেছে।
  • লজ্জার কারণে কাপড় নষ্ট করার প্রয়োজন নেই—এ শিক্ষা পাওয়া যায়।
  • আয়িশা (রাঃ) রাসূল صلى الله عليه وسلم-এর কাপড় থেকেও এমনভাবে তুলে ফেলেছেন।
  • হাদিসের নিয়মটি বর্ণিত অবস্থার মধ্যেই বুঝতে হবে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন