১/৯০. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২২ - নারীর স্বপ্নদোষ হলে গোসলের বিধান
পুরুষদের মত স্ত্রীলোকদেরও যখন স্বপ্নদোষ হয়
নারীর স্বপ্নদোষ হলে গোসল: হাদিসের স্পষ্ট বিধান
জামে‘ আত-তিরমিযী : ১২২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২২
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ بِنْتُ مِلْحَانَ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ تَعْنِي غُسْلاً إِذَا هِيَ رَأَتْ فِي الْمَنَامِ مِثْلَ مَا يَرَى الرَّجُلُ قَالَ «نَعَمْ إِذَا هِيَ رَأَتِ الْمَاءَ فَلْتَغْتَسِلْ» . قَالَتْ أُمُّ سَلَمَةَ قُلْتُ لَهَا فَضَحْتِ النِّسَاءَ يَا أُمَّ سُلَيْمٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ عَامَّةِ الْفُقَهَاءِ أَنَّ الْمَرْأَةَ إِذَا رَأَتْ فِي الْمَنَامِ مِثْلَ مَا يَرَى الرَّجُلُ فَأَنْزَلَتْ أَنَّ عَلَيْهَا الْغُسْلَ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَالشَّافِعِيُّ .قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سُلَيْمٍ وَخَوْلَةَ وَعَائِشَةَ وَأَنَسٍ.
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মিলহান কন্যা উম্মু সুলাইম (রাঃ) নবী (ﷺ)-এর নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল! হক কথা বলতে আল্লাহ তা’আলা লজ্জাবোধ করেন না। অতএব কোন নারীর পুরুষদের মত স্বপ্নদোষ হলে কি তাকে গোসল করতে হবে? তিনি বললেনঃ হ্যাঁ, যখন সে পানির (বীর্যপাতের) চিহ্ন দেখতে পায় তখন যেন গোসল করে নেয়। উম্মু সালামাহ্ (রাঃ) বলেন, আমি তাঁকে বললাম, হে উম্মু সুলাইম! আপনি তো নারীদের অপমান করলেন।
আবূ ‘ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। ফিকহ্বিদগণ এ ব্যাপারে একমত যে, কোন স্ত্রীলোকের পুরুষের মত স্বপ্নদোষ হলে এবং বীর্যপাত হলে তাকে গোসল করতে হবে। সুফিয়ান সাওরী এবং শাফিঈও একথা বলেছেন। এ অনুচ্ছেদে উম্মু সুলাইম, খাওলা, ‘আয়িশাহ্ ও আনাস (রাঃ) হতেও বর্ণিত হাদীস রয়েছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২২-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু সুলাইম (রাঃ) খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেন। তিনি বলেন, আল্লাহ হক কথা বলতে লজ্জা করেন না। এরপর তিনি জানতে চান, কোনো নারীর পুরুষদের মতো স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী (صلى الله عليه وسلم) উত্তর দেন, হ্যাঁ, যদি সে পানির চিহ্ন দেখে, তাহলে গোসল করবে। এই হাদিসের মূল কথা হলো, দ্বীনের প্রয়োজনীয় বিষয় জানতে লজ্জা করা উচিত নয়। নারীর স্বপ্নদোষ হলে গোসলের বিধান পানির চিহ্নের সঙ্গে যুক্ত। শুধু স্বপ্ন দেখলেই নয়, বরং চিহ্ন দেখা গেলে গোসলের কথা এসেছে। তাই এই হাদিস নারী-পুরুষ উভয়ের জন্য পবিত্রতা ও গোসলের বিধান বুঝতে সহজ পথ দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্বীনের দরকারি বিষয় জানতে লজ্জা করা উচিত নয়।
- নারীর স্বপ্নদোষ হলে পানির চিহ্ন দেখা গেলে গোসল করতে হবে।
- পবিত্রতার বিধান নারী-পুরুষ উভয়ের জন্য গুরুত্ব রাখে।
- প্রশ্ন করে সঠিক জ্ঞান নেওয়া সাহাবীদের সুন্দর অভ্যাস ছিল।
