১২/৭৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩১৬ - উত্তমভাবে ঋণ পরিশোধের শিক্ষা
উট অথবা অন্য কোনো পশু ধার নেওয়া
উত্তমভাবে ঋণ পরিশোধকারীই উত্তম মানুষ
জামে‘ আত-তিরমিযী : ১৩১৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৩১৬
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ اسْتَقْرَضَ رَسُولُ اللَّهِ ﷺ سِنًّا فَأَعْطَاهُ سِنًّا خَيْرًا مِنْ سِنِّهِ وَقَالَ «خِيَارُكُمْ أَحَاسِنُكُمْ قَضَاءً» .قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي رَافِعٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ وَسُفْيَانُ عَنْ سَلَمَةَ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ لَمْ يَرَوْا بِاسْتِقْرَاضِ السِّنِّ بَأْسًا مِنَ الإِبِلِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَكَرِهَ بَعْضُهُمْ ذَلِكَ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একটি উঠতি বয়সের উটকে রাসূলুল্লাহ (ﷺ) ধার হিসেবে গ্রহণ করেন। তিনি ফেরত দেওয়ার সময় এর চেয়েও ভাল উট প্রদান করলেন এবং বললেনঃ তোমাদের মধ্যে সেই বেশি উত্তম যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে।
আবূ রাফি (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। উক্ত হাদীসটি সালামার সূত্রে শুবা ও সুফিয়ান (রহঃ) বর্ণনা করেছেন। এ হাদীস অনুযায়ী একদল বিশেষজ্ঞ আলিম আমল করেছেন। নির্দিষ্ট বয়সের উট ধার হিসেবে গ্রহণ করাতে তারা কোন সমস্যা মনে করেন না। এই মত দিয়েছেন শাফিঈ, আহ্মাদ ও ইসহাক। কিন্তু এটাকে অন্য একদল আলিম মাকরূহ মনে করেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ঋণ গ্রহণ ও পরিশোধের একটি ঘটনা এসেছে। তিনি একটি নির্দিষ্ট বয়সের উট ধার নিয়েছিলেন। ঋণ ফেরত দেওয়ার সময় ধার নেওয়া উটের চেয়ে ভালো একটি উট প্রদান করেন। এরপর বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে। হাদিসে ঋণ নেওয়ার পর দায়িত্বশীলভাবে তা ফেরত দেওয়ার শিক্ষা রয়েছে। শুধু পাওনার সমান জিনিস দেওয়াই নয়, নিজের ইচ্ছায় সুন্দরভাবে পরিশোধ করাও উত্তম আচরণ হতে পারে। তবে এই বর্ণনায় আগে থেকে বাড়তি দেওয়ার কোনো শর্তের কথা নেই; ঘটনাটি পরিশোধের সময় ভালো উট দেওয়ার। তাই মূল শিক্ষা হলো, ঋণকে অবহেলা না করা, সময়মতো ফেরত দেওয়া এবং পরিশোধের সময় সুন্দর আচরণ করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণ গ্রহণ করলে তা দায়িত্বের সঙ্গে পরিশোধ করতে হবে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ধার নেওয়া উটের চেয়ে ভালো উট ফেরত দিয়েছেন।
- উত্তমভাবে ঋণ পরিশোধকারীকে উত্তম মানুষ বলা হয়েছে।
- হাদিসে বাড়তি দেওয়ার পূর্বশর্ত নয়, সুন্দরভাবে পরিশোধের ঘটনা এসেছে।
