১৬/১৭. অধ্যায়ঃ
কুকুর পালনকারী কি পরিমাণ সওয়াব কমে যায়
জামে তিরমিযী : ১৪৮৮
জামে তিরমিযীহাদিস নম্বর ১৪৮৮
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ إِلاَّ كَلْبَ صَيْدٍ أَوْ كَلْبَ مَاشِيَةٍ . قَالَ قِيلَ لَهُ إِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ أَوْ كَلْبَ زَرْعٍ . فَقَالَ إِنَّ أَبَا هُرَيْرَةَ لَهُ زَرْعٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) শিকারী কুকুর অথবা গবাদিপশু পাহারাদার কুকুর ব্যতীত অন্যান্য কুকুর মারার হুকুম দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তাকে বলা হল, আবু হুরাইরা (রাঃ) বলেন, “অথবা ফসলাদির পাহারাদার কুকুর।” বর্ণনাকারী বলেন, আবু হুরাইরা (রাঃ)-এর কৃষিভূমি ছিল।
সহীহ্, ইরওয়া (২৫৪৯), মুসলিমএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।
