১৮/৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৩৫ - আল্লাহ ছাড়া অন্যের নামে শপথের ভয়াবহতা

আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা নিষেধ

আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ: কঠোর সতর্কবার্তা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৩৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، سَمِعَ رَجُلاً، يَقُولُ لاَ وَالْكَعْبَةِ. فَقَالَ ابْنُ عُمَرَ لاَ يُحْلَفُ بِغَيْرِ اللَّهِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَفُسِّرَ هَذَا الْحَدِيثُ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ أَنَّ قَوْلَهُ " فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ " عَلَى التَّغْلِيظِ. وَالْحُجَّةُ فِي ذَلِكَ حَدِيثُ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ ﷺ سَمِعَ عُمَرَ يَقُولُ وَأَبِي وَأَبِي. فَقَالَ " أَلاَ إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ " . وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ " مَنْ قَالَ فِي حَلِفِهِ وَاللاَّتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " .قَالَ أَبُو عِيسَى هَذَا مِثْلُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ " إِنَّ الرِّيَاءَ شِرْكٌ " . وَقَدْ فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ هَذِهِ الآيَة : ( وَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا ) الآيَةَ قَالَ لاَ يُرَائِي.

সা’দ ইবনু উবাইদা (রহঃ) হতে বর্ণিতঃ

ইবনু উমর (রাঃ) একজন লোককে বলতে শুনলেন, না, কাবার শপথ! ইবনু উমর (রাঃ) বললেন, আল্লাহ তা‘আলার নাম ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা যাবে না। কেননা রাসূলুল্লাহ (ﷺ) কে আমি বলতে শুনেছিঃ আল্লাহ তা‘আলার নাম ব্যতীত অন্য কিছুর নামে যে লোক শপথ করল সে যেন কুফরী করল অথবা শিরক করল।

এ হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন। এ হাদীসের ব্যাখ্যায় কয়েকজন অভিজ্ঞ আলিম বলেছেন, ‘সে কুফরী করল অথবা শিরক করল’ কথাটি রাসূলুল্লাহ (ﷺ) ধমকি এবং শাসনের সুরে বলেছেন। তারা নিম্নের হাদীসটি নিজেদের দলীল হিসাবে গ্রহণ করেছেনঃ উমার (রাঃ) -কে তার আব্বার নামে শপথ করতে শুনে নাবী (ﷺ) বললেনঃ সাবধান! তোমাদেরকে নিজেদের আব্বার নামে শপথ করতে আল্লাহ তা‘আলা বারণ করেছেন। দ্বিতীয়তঃ আবূ হুরাইরা (রাঃ) বর্ণিত হাদীস- রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “যে লোক নিজের শপথে বলে, লাতের শপথ! উযযার শপথ! সে যেন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ!” আবূ ঈসা বলেন, এ হাদীসের তাৎপর্য এরূপ যেমন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “লোক দেখানোর মনোবৃত্তি শিরকের সমতুল্য।” যেমন কয়েকজন অভিজ্ঞ আলিম সূরা কাহ্‌ফের সর্বশেষ আয়াত- “যে লোক তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎকাজ করে এবং প্রভুর ইবাদাতের মধ্যে অন্য কাউকে শরীক না করে”-এর ব্যাখ্যায় বলেছেন, লোক দেখানোর উদ্দেশ্যে যেন ইবাদাত না করে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে ‘কাবার শপথ’ বলতে শোনেন। তিনি তাকে জানান, আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে শপথ করা যাবে না। এরপর তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বক্তব্য উল্লেখ করেন—যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করল, সে কুফরি করল অথবা শিরক করল। পূর্ণ বর্ণনার শেষে বলা হয়েছে, কিছু আলেম এই শব্দগুলোকে কঠোর সতর্কতা হিসেবে ব্যাখ্যা করেছেন। তাই ব্যাখ্যা করতে গিয়ে প্রতিটি ব্যক্তির ওপর চূড়ান্ত ধর্মীয় রায় বসানো ঠিক নয়। হাদিসের সরাসরি শিক্ষা হলো, কাবা সম্মানিত হলেও তার নামে শপথ করা যাবে না। শপথ শুধু আল্লাহর নামেই হতে হবে। ভুল নামে শপথ করার অভ্যাসকে হালকা না নিয়ে তা সংশোধন করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাবাসহ কোনো সৃষ্টির নামে শপথ করা যাবে না।
  • শপথ শুধু আল্লাহর নামেই করতে হবে।
  • অন্যের নামে শপথের ব্যাপারে হাদিসে কঠোর সতর্কতা এসেছে।
  • পূর্ণ বর্ণনায় কিছু আলেম একে কঠোরতা বোঝানোর ভাষা হিসেবে ব্যাখ্যা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন