১৮/১৮. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির পক্ষে মানত আদায় করা
জামে তিরমিযী : ১৫৪৬
জামে তিরমিযীহাদিস নম্বর ১৫৪৬
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ، اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اقْضِهِ عَنْهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সাদ ইবন উবাদা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে তার মায়ের একটি মানতের ব্যাপারে ফাতওয়া জিজ্ঞেস করেন, যা আদায়ের আগেই তিনি মৃত্যুবরণ করেন। নবী (ﷺ) বললেনঃ তুমি তার পক্ষে এটা পূর্ণ কর।
সহীহ্, নাসা-ঈএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।
