১৯/৮. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৫৬ - যুদ্ধে নারীদের সেবা ও গনীমত থেকে উপহার
ফাই-এর প্রাপক কে?
যুদ্ধে নারীদের ভূমিকা: অসুস্থদের সেবা ও গনীমত থেকে প্রদান
জামে‘ আত-তিরমিযী : ১৫৫৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৫৬
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، أَنَّ نَجْدَةَ الْحَرُورِيَّ، كَتَبَ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَغْزُو بِالنِّسَاءِ وَهَلْ كَانَ يَضْرِبُ لَهُنَّ بِسَهْمٍ فَكَتَبَ إِلَيْهِ ابْنُ عَبَّاسٍ كَتَبْتَ إِلَىَّ تَسْأَلُنِي هَلْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَغْزُو بِالنِّسَاءِ وَكَانَ يَغْزُو بِهِنَّ فَيُدَاوِينَ الْمَرْضَى وَيُحْذَيْنَ مِنَ الْغَنِيمَةِ وَأَمَّا يُسْهِمُ فَلَمْ يَضْرِبْ لَهُنَّ بِسَهْمٍ. وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأُمِّ عَطِيَّةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ . وَقَالَ بَعْضُهُمْ يُسْهَمُ لِلْمَرْأَةِ وَالصَّبِيِّ . وَهُوَ قَوْلُ الأَوْزَاعِيِّ قَالَ الأَوْزَاعِيُّ وَأَسْهَمَ النَّبِيُّ ﷺ لِلصِّبْيَانِ بِخَيْبَرَ وَأَسْهَمَتْ أَئِمَّةُ الْمُسْلِمِينَ لِكُلِّ مَوْلُودٍ وُلِدَ فِي أَرْضِ الْحَرْبِ. قَالَ الأَوْزَاعِيُّ وَأَسْهَمَ النَّبِيُّ ﷺ لِلنِّسَاءِ بِخَيْبَرَ وَأَخَذَ بِذَلِكَ الْمُسْلِمُونَ بَعْدَهُ . حَدَّثَنَا بِذَلِكَ عَلِيُّ بْنُ خَشْرَمٍ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنِ الأَوْزَاعِيِّ بِهَذَا. وَمَعْنَى قَوْلِهِ وَيُحْذَيْنَ مِنَ الْغَنِيمَةِ يَقُولُ يُرْضَخُ لَهُنَّ بِشَيْءٍ مِنَ الْغَنِيمَةِ يُعْطَيْنَ شَيْئًا.
ইয়াযীদ ইবনু হুরমুয (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু আব্বাস (রাঃ)-কে হারূরা এলাকার (খারিজী নেতা) নাজদা চিঠির মাধ্যমে প্রশ্ন করে যে, মহিলাদেরকে কি রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধের মাঠে নিয়ে যেতেন এবং তাদের জন্য কি গনিমতে অংশ নির্ধারণ করতেন? উত্তরে ইবনু আব্বাস (রাঃ) তাকে লিখলেন, তুমি আমাকে চিঠির মাধ্যমে প্রশ্ন করেছ যে, মহিলাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধের মাঠে অংশগ্রহণ করাতেন কি-না এবং গনিমতের অংশ তাদের জন্য নির্ধারণ করতেন কি-না। তিনি তাদেরকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেন। তারা অসুস্থ যোদ্ধাদের সেবাযত্ন করত। গনিমতের সম্পদ হতে তাদেরকে প্রদান করা হত, কিন্তু তিনি তাদের জন্য অংশ নির্ধারণ করেননি।
আনাস ও উন্মু আতিয়্যা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীস মোতাবেক বেশির ভাগ অভিজ্ঞ আলিম আমল করেছেন। এই মত দিয়েছেন সুফিয়ান সাওরী এবং শাফিঈও (গনিমতের কোন অংশ মহিলারা পাবে না)। কয়েকজন আলিম বলেছেন, গনিমতের ভাগ মহিলা এবং শিশুদেরকেও প্রদান করতে হবে। আওযাঈর এই মত। তিনি বলেন, খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) শিশুদেরকে গনিমতের ভাগ প্রদান করেছেন। যুদ্ধক্ষেত্রে ভূমিষ্ঠ শিশুদেরকে মুসলিম নেতৃবৃন্দ গনিমতের ভাগ প্রদান করেছেন। আওযাঈ আরো বলেন, খাইবারের যুদ্ধে মহিলাদের জন্যও রাসূলুল্লাহ (ﷺ) গনিমতে অংশ নির্ধারণ করেছেন। মুসলমানগণ পরবর্তীতে এ নীতিই অনুসরণ করেছেন। ইমাম তিরমিযী বলেন, আমাদের নিকট একথাগুলো আলী ইবনু খাশরামের সূত্রে, তিনি ঈসা ইবনু ইউনুসের সূত্রে, তিনি আওযাঈর সূত্রে বর্ণনা করেছেন। “ইউহ্যাইনা মিনাল গানীমাহ”-এর অর্থ “তাদেরকে (মহিলাদেরকে) গনিমত হতে অল্প কিছু দেয়া হল, তাদেরকে কিছু দেয়া হল”।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৫৬-এর সারসংক্ষেপ
মূল বিষয়: নারীর সেবা। নাজদা ইবনু আব্বাস রাঃ-কে লিখে জানতে চেয়েছিল, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নারীদের যুদ্ধক্ষেত্রে নিতেন কি না এবং তাদের জন্য গনীমতের নির্দিষ্ট অংশ রাখতেন কি না। ইবনু আব্বাস রাঃ জানান, নারীরা যুদ্ধে যেতেন এবং অসুস্থ যোদ্ধাদের সেবা করতেন। গনীমতের সম্পদ থেকে তাদের কিছু দেওয়া হতো, কিন্তু নির্দিষ্ট অংশ ধার্য করা হতো না। এই পার্থক্যটি হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যুদ্ধে নারীদের ভূমিকা, আহত ও অসুস্থদের সেবা, গনীমত থেকে উপহার এবং নির্ধারিত অংশ না থাকা—এসব কিওয়ার্ড স্বাভাবিকভাবে বিষয়টি তুলে ধরে। বর্ণনা নারীদের চিকিৎসা ও সেবামূলক অবদান স্বীকার করেছে, একই সঙ্গে তাদের প্রদেয় সম্পদ ও স্থায়ী অংশের মধ্যে পার্থক্য করেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীরা যুদ্ধক্ষেত্রে গিয়ে অসুস্থ যোদ্ধাদের সেবা করতেন।
- গনীমত থেকে তাদের কিছু দেওয়া হতো।
- তাদের জন্য স্থির বা নির্দিষ্ট অংশ ধার্য করা হয়নি।
