১৯/৩১. অধ্যায়ঃ
অগ্নিপূজকদের নিকট হতে কর আদায় প্রসঙ্গে
জামে তিরমিযী : ১৫৮৮
জামে তিরমিযীহাদিস নম্বর ১৫৮৮
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَبِي كَبْشَةَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْجِزْيَةَ مِنْ مَجُوسِ الْبَحْرَيْنِ وَأَخَذَهَا عُمَرُ مِنْ فَارِسَ وَأَخَذَهَا عُثْمَانُ مِنَ الْفُرْسِ . وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا فَقَالَ هُوَ مَالِكٌ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
সাইব ইবনু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বাহরাইনের মাজুসীদের নিকট হতে জিযইয়া গ্রহণ করেন। উমর (রাঃ) পারস্যের মাজুসীদের নিকট হতে এবং উসমান (রাঃ) ফার্সের মাজুসীদের নিকট হতে তা আদায় করেন। ইমাম তিরমিযী বলেন: আমি মুহাম্মদ (বুখারী)-কে এই হাদীস প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি বলেন: মালিক যুহরীর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন। অতএব হাদীসটি মুরসাল, ইরওয়া (৫/৯০)।
