২০/১৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৬৪০ - শহীদের পাপ মোচন ও ঋণের দায়

শহীদদের সাওয়াব সম্বন্ধে

শহীদের সব পাপ ক্ষমা হলেও ঋণ কেন বাকি থাকে

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৬৪০

حَدَّثَنَا يَحْيَى بْنُ طَلْحَةَ الْيَرْبُوعِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ يُكَفِّرُ كُلَّ خَطِيئَةٍ» . فَقَالَ جِبْرِيلُ إِلاَّ الدَّيْنَ . فَقَالَ النَّبِيُّ ﷺ " إِلاَّ الدَّيْنَ " .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي قَتَادَةَ . وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي بَكْرٍ إِلاَّ مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا الْحَدِيثِ فَلَمْ يَعْرِفْهُ وَقَالَ أُرَى أَنَّهُ أَرَادَ حَدِيثَ حُمَيْدٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ «لَيْسَ أَحَدٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا إِلاَّ الشَّهِيدُ " .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্‌ তা’আলার পথে মৃত্যুবরণ করা সকল পাপের কাফফারা হয়ে যায়। তখন জিবরাঈল (আঃ) বললেন, ঋণ ব্যতীত (তা ক্ষমা করা হয় না)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ঋণ ব্যতীত।

আবূ ঈসা বলেন, কা’ব ইবনু উজরা, জাবির, আবূ হুরাইরা ও আবূ কাতাদা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি গারীব। আমরা এ হাদীস বিষয়ে শুধুমাত্র আবূ বাক্‌র ইবনু আইয়্যাশের নিকট হতে এই শাইখ (ইয়াহ্‌ইয়া ইবনু তালহা) কর্তৃক বর্ণিত সূত্রেই জেনেছি। মুহাম্মাদ ইবনু ইসমাঈলকে উল্লেখিত হাদীস প্রসঙ্গে আমি (তিরমিযী) প্রশ্ন করলে এ বিষয়ে তিনি তার অজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমার মনে হয় তিনি হয়ত আনাস (রাঃ)-এর সূত্রে বর্ণিত হুমাইদ এর হাদীসটি বুঝাতে চেয়েছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “জান্নাত হতে পৃথিবীতে ফিরে আসতে শহীদ ব্যতীত অন্য কেউই আনন্দবোধ করবে না।”

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৬৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ সব পাপের কাফফারা হয়। এরপর জিবরাঈল (আঃ) জানালেন, ঋণ এর ব্যতিক্রম। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তখন বিষয়টি আবার স্পষ্ট করে বললেন: ঋণ ব্যতীত। হাদিসটির মূল শিক্ষা হলো, আল্লাহর পথে মৃত্যুর বড় মর্যাদা থাকলেও মানুষের আর্থিক অধিকার হালকা বিষয় নয়। কারও কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ না করলে তা শুধু ব্যক্তিগত আমলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায় না—বর্ণনায় এই ব্যতিক্রমটি পরিষ্কারভাবে রাখা হয়েছে। তাই ঋণ গ্রহণে সতর্ক হওয়া, পাওনাদারের অধিকার মনে রাখা এবং পরিশোধের দায়িত্বকে গুরুত্ব দেওয়া দরকার। একই সঙ্গে শহীদের মর্যাদা নিয়ে অতিরঞ্জন না করে হাদিসের নির্দিষ্ট সীমা মানা জরুরি: পাপের কাফফারা, কিন্তু ঋণ বাদে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে মৃত্যুবরণ পাপের কাফফারার কারণ।
  • ঋণ এই সাধারণ ক্ষমার বাইরে রাখা হয়েছে।
  • মানুষের আর্থিক অধিকার ও পাওনা পরিশোধকে গুরুত্ব দিতে হবে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন