২১/১৩. অধ্যায়ঃ
যুদ্ধ চলা কালীন সময়ে রোজা না রাখা
জামে তিরমিযী : ১৬৮৪
জামে তিরমিযীহাদিস নম্বর ১৬৮৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَنْبَأَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ لَمَّا بَلَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مَرَّ الظَّهْرَانِ فَآذَنَنَا بِلِقَاءِ الْعَدُوِّ فَأَمَرَنَا بِالْفِطْرِ فَأَفْطَرْنَا أَجْمَعُونَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ عُمَرَ .
আৰূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ (ﷺ) যখন 'মাররুয যাহরান' নামক জায়গায় পৌঁছলেন, তখন তিনি আমাদেরকে শত্রুর মুকাবিলা করার কথা জানিয়ে দিলেন। তিনি আমাদেরকে রোযা ভেঙে ফেলার নির্দেশ দিলেন। তাই আমরা সবাই রোযা ভেঙে ফেললাম।
সহীহ্, সহীহ্ আবূ দাঊদ (২০৮১), মুসলিমএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। উমার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
