১/১৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮ - হাড় ও গোবর দিয়ে ইস্তিনজা নিষেধ
যেসব বস্তু দিয়ে ইস্তিনজা করা মাকরুহ
হাড় ও গোবর দিয়ে ইস্তিনজা নিষেধ: পরিচ্ছন্নতা ও আদবের শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ১৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৮
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لاَ تَسْتَنْجُوا بِالرَّوْثِ وَلاَ بِالْعِظَامِ فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَسَلْمَانَ وَجَابِرٍ وَابْنِ عُمَرَ.قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ وَغَيْرُهُ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ ﷺ لَيْلَةَ الْجِنِّ - الْحَدِيثَ بِطُولِهِ - فَقَالَ الشَّعْبِيُّ إِنَّ النَّبِيَّ ﷺ قَالَ " لاَ تَسْتَنْجُوا بِالرَّوْثِ وَلاَ بِالْعِظَامِ فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ " . وَكَأَنَّ رِوَايَةَ إِسْمَاعِيلَ أَصَحُّ مِنْ رِوَايَةِ حَفْصِ بْنِ غِيَاثٍ. وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ.وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عُمَرَ رضى الله عنهما.
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা শুকনা গোবর দিয়ে আর হাড় দিয়ে ইস্তিনজা করবে না। কেননা এগুলো তোমাদের ভাই জ্বিনদের খাদ্য।
এ অনুচ্ছেদে আবূ হুরাইরা, সালমান, জাবির ও ইবনু ‘উমার (রাঃ)-এর সূত্রে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি ইসমাঈল ইবনু ইবরাহীম ও অন্যরা দাঊদ ইবনু আবী হিনদের সূত্রে, তিনি শাবী হতে, তিনি আলক্বামা হতে, তিনি আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি (আবদুল্লাহ) জ্বিনদের রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলেন। হাদীসটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। শা‘বী বলেন, নাবী (ﷺ) বলেছেন, ‘‘তোমরা শুকনা গোবর অথবা হাড় দিয়ে ইস্তিনজা কর না। কেননা এটা তোমাদের ভাই জ্বিনদের খাদ্য। ’’ হাফস ইবনু গিয়াসের বর্ণনা হতে ইসমাঈলের বর্ণনা বেশি সহীহ। এ হাদীসের উপরই মনীষীরা আমল করেন (গোবর ও হাড় দিয়ে শৌচ করেন না)। এ অনুচ্ছেদে জাবির ও ইবনু ‘উমার (রাঃ)-এর সূত্রে বর্ণিত হাদীসও রয়েছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তোমরা শুকনা গোবর ও হাড় দিয়ে ইস্তিনজা করবে না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য। এখানে ইস্তিনজার উপকরণ সম্পর্কে সরাসরি নির্দেশ এসেছে। মুসলিম শুধু নিজের সুবিধা দেখবে না; নবীজির নিষেধও মানবে। হাদিসটি পরিচ্ছন্নতার পাশাপাশি একটি অদৃশ্য জগতের বিষয়ও স্মরণ করায়, তবে আমাদের আলোচনা হাদিসের ভাষার মধ্যেই সীমিত থাকে। মূল শিক্ষা হলো, ইস্তিনজার জন্য এমন জিনিস ব্যবহার করা যাবে না, যা নিষেধ করা হয়েছে। হাড় ও গোবর ব্যবহার না করা পবিত্রতা রক্ষা এবং নবী صلى الله عليه وسلم-এর আদব অনুসরণের অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাড় দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করা হয়েছে।
- শুকনা গোবর দিয়ে ইস্তিনজা করতেও নিষেধ এসেছে।
- ইস্তিনজার উপকরণ বাছাইয়ে সুন্নাহ মানা দরকার।
- নবী صلى الله عليه وسلم যে জিনিস নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকা উচিত।
