২৫/৪০. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৬০ - দানে হাত খোলা রাখার শিক্ষা
দানশীলতা
দান আটকে না রেখে খরচ করার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ১৯৬০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯৬০
حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ، زِيَادُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ حَدَّثَنَا حَاتِمُ بْنُ وَرْدَانَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَيْسَ لِي مِنْ شَيْءٍ إِلاَّ مَا أَدْخَلَ عَلَىَّ الزُّبَيْرُ أَفَأُعْطِي قَالَ «نَعَمْ وَلاَ تُوكِي فَيُوكَى عَلَيْكِ» . يَقُولُ لاَ تُحْصِي فَيُحْصَى عَلَيْكِ .وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ بِهَذَا الإِسْنَادِ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رضى الله عنهما وَرَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا عَنْ أَيُّوبَ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ .
বিনতু আবূ বাক্র তনয়া আসমা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! যুবাইর (রাঃ) আমাকে যা কিছু দেন তা ব্যতীত আমার কাছে কিছু নেই। আমি কি তা হতে দান করব? তিনি বললেনঃ হ্যাঁ। তুমি থলের ফিতা বেঁধে রাখবে না, অন্যথায় তোমার জন্যও (আল্লাহ্ তা‘আলার পক্ষ হতে) বেঁধে রাখা হবে (তোমার রিজিকের থলে)।
অপর বর্ণনায় আছে, গুনে গুনে খরচ কর না, অন্যথায় তোমাকেও গুনে গুনে দেয়া হবে। আইশা ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। এ হাদীসটি উপরোক্ত সনদে কয়েকজন বর্ণনাকারী ইবনু আবূ মুলাইকা হতে, তিনি আব্বাদ ইবনু আবদুল্লাহ-ইবনুয যুবাইর হতে, তিনি আসমা বিনতু আবী বাক্র (রাঃ) হতে এইসূত্রে বর্ণনা করেছেন। এটি আইয়্যূবের সূত্রে একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন, কিন্তু তারা এতে আব্বাদ ইবনু আবদুল্লাহর উল্লেখ করেননি।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় দান। আসমা বিনতে আবু বকর (রাঃ) বললেন, যুবাইর (রাঃ) যা দেন তা ছাড়া তাঁর কাছে কিছু নেই; তিনি কি তা থেকে দান করবেন? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, হ্যাঁ। তারপর বললেন, থলের ফিতা বেঁধে রেখো না, না হলে তোমার জন্যও বেঁধে রাখা হবে। বর্ণনায় ব্যাখ্যা এসেছে, অর্থাৎ হিসাব করে আটকে রেখো না, না হলে তোমার জন্যও হিসাব করে রাখা হবে। এই হাদিস সামর্থ্য অনুযায়ী দান করতে উৎসাহ দেয়। এখানে দানের শিক্ষা আছে, তবে নিজের দায়িত্ব ও বাস্তব সামর্থ্য বুঝে খরচ করাও গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সামর্থ্য অনুযায়ী দান করা ভালো কাজ।
- অতিরিক্ত কৃপণতা থেকে বাঁচার শিক্ষা আছে।
- রিজিকের ব্যাপারে আল্লাহর ওপর ভরসা রাখা দরকার।
