২৫/৫৭. অধ্যায়ঃ
কৌতুক করা
জামে তিরমিযী : ১৯৯১
জামে তিরমিযীহাদিস নম্বর ১৯৯১
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اسْتَحْمَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنِّي حَامِلُكَ عَلَى وَلَدِ النَّاقَةِ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একজন লোক আরোহণযোগ্য একটি বাহন চাইল। তিনি বললেন: একটি উটনীর বাচ্চায় আমি তোমাকে আরোহণ করাব। সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি উটনীর বাচ্চা দিয়ে কি করব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: উটনী ব্যতীত আর কোন কিছু কি উট প্রসব করে?
সহীহ্, মিশকাত (৪৮৮৬) , মুখতাসার শামা-ইল (২০৩)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ গারীব।
