২৫/৬১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৯৯ - অহংকার কী এবং সৌন্দর্যের সঠিক বুঝ
অহংকার প্রসঙ্গে
অহংকার কী: সত্য অস্বীকার ও মানুষকে তুচ্ছ করার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ১৯৯৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯৯৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ، عَنْ فُضَيْلِ بْنِ عَمْرٍو، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ وَلاَ يَدْخُلُ النَّارَ يَعْنِي مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ " . قَالَ فَقَالَ لَهُ رَجُلٌ إِنَّهُ يُعْجِبُنِي أَنْ يَكُونَ ثَوْبِي حَسَنًا وَنَعْلِي حَسَنَةً . قَالَ " إِنَّ اللَّهَ يُحِبُّ الْجَمَالَ وَلَكِنَّ الْكِبْرَ مَنْ بَطَرَ الْحَقَّ وَغَمَصَ النَّاسَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي تَفْسِيرِ هَذَا الْحَدِيثِ «لاَ يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ " . إِنَّمَا مَعْنَاهُ لاَ يُخَلَّدُ فِي النَّارِ . وَهَكَذَا رُوِيَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ " . وَقَدْ فَسَّرَ غَيْرُ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ هَذِهِ الآيَةَ : (رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ﴿ . فَقَالَ مَنْ تُخَلِّدُ فِي النَّارِ فَقَدْ أَخْزَيْتَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির অন্তরে অণু পরিমাণ অহংকারও আছে সে জান্নাতে যেতে পারবে না। আর যে ব্যক্তির অন্তরে অণু পরিমাণ ঈমানও আছে সে জাহান্নামে যাবে না। তখন একজন বলল, আমার নিকট এটা তো খুবই পছন্দনীয় যে, আমার জামা-কাপড় সুন্দর হোক এবং আমার জুতা জোড়াও সুন্দর হোক। তিনি বললেনঃ আল্লাহ্ তা‘আলা অবশ্যই সৌন্দর্যকে পছন্দ করেন। কোন ব্যক্তির সদর্পে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করাই হলো অহংকার।
“যে ব্যক্তির অন্তরে অণু পরিমাণ ঈমানও আছে সে ব্যক্তি জাহান্নামে যাবে না” শীর্ষক হাদীসের ব্যাখ্যায় একদল মুহাদ্দিস বলেন, সে জাহান্নামে স্থায়ী হবে না (আযাবের পর মুক্তি পাবে)। আবূ সাঈদ খুদরী (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত আছে, তিনি বলেছেনঃ “যার অন্তরে অণুপরিমাণ ঈমানও আছে তাকে জাহান্নাম হতে বের করা হবে”। “হে আমাদের প্রভু! তুমি যে ব্যক্তিকে জাহান্নামে দাখিল করাবে তাকে তুমি অপমান করলে” শীর্ষক আয়াতের ব্যাখ্যায় একদল তাবিঈ বলেন, যে ব্যক্তিকে তুমি চিরস্থায়ী জাহান্নামী করলে তাকে তুমি চরম অপমানিত করলে। আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ গারীব।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে অহংকারের স্পষ্ট ব্যাখ্যা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। একজন ব্যক্তি সুন্দর পোশাক ও সুন্দর জুতা পছন্দ করার কথা বললে তিনি জানালেন, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। কিন্তু অহংকার হলো সত্যকে সদর্পে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা। অহংকার কী হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখানেই: পরিচ্ছন্ন বা সুন্দর থাকা অহংকার নয়, বরং সত্য না মানা এবং মানুষকে ছোট ভাবাই অহংকার। তাই বাহ্যিক সৌন্দর্যের সাথে অন্তরের বিনয় রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুন্দর পোশাক বা জুতা পছন্দ করা নিজে অহংকার নয়।
- আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন—এ কথা হাদিসে এসেছে।
- সত্য প্রত্যাখ্যান করা অহংকারের লক্ষণ।
- মানুষকে তুচ্ছজ্ঞান করা অহংকারের অংশ।
