২৫/৬৬. অধ্যায়ঃ
ধীর-স্থিরতা ও তাড়াহুড়া
জামে তিরমিযী : ২০১১
জামে তিরমিযীহাদিস নম্বর ২০১১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأَشَجِّ عَبْدِ الْقَيْسِ " إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالأَنَاةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَفِي الْبَابِ عَنِ الأَشَجِّ الْعَصَرِيِّ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল কাইস বংশের প্রতিনিধি দলের নেতা আশাজ্জকে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমার মধ্যে এরূপ দুটি গুণ রয়েছে যা আল্লাহ তা’আলা অধিক পছন্দ করেনঃ সহিষ্ণুতা ও স্থিরতা।
সহীহ, ইবনু মা-জাহ (৪১৮৮) , মুসলিম।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব। আশাজ্জ আল-আসারী (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
