২৫/৬৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০১৫ - নবীজির উত্তম চরিত্র

রাসূলুল্লাহ (ﷺ)-এর চরিত্র বৈশিষ্ট্য

নবীজির উত্তম চরিত্র: কোমল আচরণের অনন্য উদাহরণ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০১৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ خَدَمْتُ النَّبِيَّ ﷺ عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي أُفٍّ قَطُّ وَمَا قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ صَنَعْتَهُ وَلاَ لِشَيْءٍ تَرَكْتُهُ لِمَ تَرَكْتَهُ وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا وَلاَ مَسِسْتُ خَزًّا قَطُّ وَلاَ حَرِيرًا وَلاَ شَيْئًا كَانَ أَلْيَنَ مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ ﷺ وَلاَ شَمَمْتُ مِسْكًا قَطُّ وَلاَ عِطْرًا كَانَ أَطْيَبَ مِنْ عَرَقِ النَّبِيِّ ﷺ .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالْبَرَاءِ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি দশবছর যাবতকাল ধরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সেবা-যত্ন করেছি। তিনি আমার প্রতি কখনো ‘উহ্’ শব্দটিও উচ্চারণ করেননি (অসন্তোষ প্রকাশ করেননি)। তিনি আমার কোন কাজে কখনো অসন্তোষ প্রকাশ করে বলেননি যে, এটা তুমি করলে কেন অথবা কোন কাজ ছুটে যাওয়ার কারণেও তিনি বলেননি যে, এটা তুমি কেন করলে না। রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন সবচাইতে উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ।আমি রেশম এবং পশম মিশিয়ে বানানো কাপড়ও নিজ হাতে ছুয়ে দেখেছি এবং খাঁটি রেশমী কাপড়ও ছুয়েছি কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতের চেয়ে অধিক নরম ও মসৃণ কোন কিছু স্পর্শ করিনি। আমি মৃগনাভির গন্ধও গ্রহণ করেছি এবং আতরের গন্ধও গ্রহণ করেছি কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)-এর শরীরের ঘামের চেয়ে অধিক সুগন্ধ কোন কিছুতেই পাইনি।

আবূ ঈসা বলেন, আইশা ও বারাআ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর উত্তম চরিত্র। আনাস (রাঃ) বলেন, তিনি দশ বছর নবীজি (صلى الله عليه وسلم)-এর সেবা করেছেন। এত দীর্ঘ সময়ে নবীজি তাঁকে কখনো ‘উফ’ বলেননি। কোনো কাজ করলে কেন করলে, বা কোনো কাজ না করলে কেন করলে না—এভাবেও অসন্তোষ প্রকাশ করেননি। এরপর আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ছিলেন মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। তিনি তাঁর হাতের কোমলতা এবং ঘামের সুগন্ধির কথাও উল্লেখ করেছেন। এই হাদিসে নবীজির ব্যবহারিক কোমলতা স্পষ্ট। অধীনস্থ, ছোট বা সেবাকারীর সঙ্গে কেমন আচরণ করা উচিত, তা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সেবাকারী বা ছোটদের সঙ্গে কোমল আচরণ করা উচিত।
  • অকারণে দোষ ধরা উত্তম চরিত্রের সঙ্গে যায় না।
  • নবীজির চরিত্র ছিল কোমল ও সুন্দর।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন