২৬/৮. অধ্যায়ঃ
নেশা জাতীয় দ্রব্য দিয়ে চিকিৎসা করা নিষেধ
জামে তিরমিযী : ২০৪৬
জামে তিরমিযীহাদিস নম্বর ২০৪৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَسَأَلَهُ سُوَيْدُ بْنُ طَارِقٍ أَوْ طَارِقُ بْنُ سُوَيْدٍ عَنِ الْخَمْرِ فَنَهَاهُ عَنْهُ فَقَالَ إِنَّنَا نَتَدَاوَى بِهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهَا لَيْسَتْ بِدَوَاءٍ وَلَكِنَّهَا دَاءٌ " .حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَشَبَابَةُ، عَنْ شُعْبَةَ، بِمِثْلِهِ . قَالَ مَحْمُودٌ قَالَ النَّضْرُ طَارِقُ بْنُ سُوَيْدٍ وَقَالَ شَبَابَةُ سُوَيْدُ بْنُ طَارِقٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
ওয়াইল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি কোন একসময় রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে সুয়াইদ বিন তারিক অথবা তারিক বিন সুয়াইদ (রাঃ) মাদক দ্রব্য প্রসঙ্গে প্রশ্ন করেন। তিনি এটা ব্যবহার করতে তাঁকে নিষেধ করেন। তিনি (সুয়াইদ) বললেন, আমরা ওষুধ হিসাবে এটা ব্যবহার করব। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা কোন ওষুধ নয়, বরং এটা স্বয়ং একটা রোগ।
সহীহ, ইবনু মা-জাহ (৩৫০০), মুসলিম।মাহমুদ-নাযর ইবনু শুমাইল ও শাবাবা হতে শুবা (রাহঃ)-এর সূত্রে একইরকম বর্ণনা করেছেন। নাযর (রাহঃ) বলেছেন প্রশ্নকারী সাহাবীর নাম তারিক ইবনু তারিক ইবনু সুয়াইদ এবং শাবাবা (রাহঃ) বলেছেন তার নাম সুয়াইদ ইবনু তারিক। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
