২৬/৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৪৮ - ইসমিদ সুরমা ও চিকিৎসা

নস্য (নাক দিয়ে ব্যবহার্য ঔষধ) ইত্যাদি প্রসঙ্গে

ইসমিদ সুরমা হাদিস: চোখের জ্যোতি ও নবীজির আমল

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ‏ "‏ إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ اللَّدُودُ وَالسَّعُوطُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ وَخَيْرُ مَا اكْتَحَلْتُمْ بِهِ الإِثْمِدُ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ ‏"‏ ‏.‏ قَالَ وَكَانَ لِرَسُولِ اللَّهِ ﷺ مُكْحُلَةٌ يَكْتَحِلُ بِهَا عِنْدَ النَّوْمِ ثَلاَثًا فِي كُلِّ عَيْنٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ عَبَّادِ بْنِ مَنْصُورٍ.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যেসব ঔষধ ব্যবহার কর তার মধ্যে উত্তম ঔষধ হচ্ছে, লাদুদ, নস্য, রক্তমোক্ষণ ও জোলাপ। তোমরা যে সুরমা ব্যবহার কর তার মধ্যে উত্তম হচ্ছে ইসমিদ নামক সুরমা। কেননা এটা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চোখের পাতার পশম গজায়। রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি সুরমাদানী ছিল। তিনি ঘুমানোর পূর্বে তা থেকে উভয় চোখে তিনবার করে সুরমা লাগাতেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে চিকিৎসা ও সুরমার বিষয় এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) লাদুদ, নস্যি, রক্তমোক্ষণ ও হাঁটাকে উত্তম চিকিৎসার মধ্যে বলেছেন। এরপর ইসমিদ সুরমাকে উত্তম সুরমা বলেছেন, কারণ এটি চোখের জ্যোতি বাড়ায় এবং চুল গজায়। বর্ণনাকারী জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি সুরমাদানি ছিল এবং তিনি ঘুমানোর আগে উভয় চোখে তিনবার করে সুরমা লাগাতেন। হাদিসটি চিকিৎসা, চোখের যত্ন এবং নবীজির একটি ব্যক্তিগত আমল সম্পর্কে সহজ তথ্য দেয়। এখানে বাড়তি দাবি না করে বলা যায়, ইসমিদ সুরমা নবীজির বর্ণনায় প্রশংসিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইসমিদ সুরমার উপকারের কথা হাদিসে এসেছে।
  • নবীজি ঘুমের আগে সুরমা ব্যবহার করতেন।
  • চোখের যত্নের বিষয়টি হাদিসে গুরুত্ব পেয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন