২৮/৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১১৯ - আল্লাহর কিতাবের ওসিয়ত

রাসূলুল্লাহ (ﷺ) ওয়াসিয়াত করেননি

ওসিয়ত ও আল্লাহর কিতাব: মূল নির্দেশনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১১৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو قَطَنٍ، عَمْرُو بْنُ الْهَيْثَمِ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، قَالَ قُلْتُ لاِبْنِ أَبِي أَوْفَى أَوْصَى رَسُولُ اللَّهِ ﷺ قَالَ لاَ . قُلْتُ كَيْفَ كُتِبَتِ الْوَصِيَّةُ وَكَيْفَ أَمَرَ النَّاسَ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مَالِكِ بْنِ مِغْوَلٍ .

ইবনু আবী আওফা (রাঃ) হতে বর্ণিতঃ

ইবনু আবী আওফা (রাঃ)-কে আমি প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি (কিছু) ওয়াসিয়াত করেছিলেন? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে কিভাবে ওয়াসিয়াতটি বিধিবদ্ধ হলো এবং কিসের ভিত্তিতে তিনি জনগণকে (ওয়াসিয়াতের) নির্দেশ দিলেন? তিনি বললেন, তিনি আল্লাহ তা‘আলার কিতাব অনুসারে ওয়াসিয়াতের নির্দেশ দিয়েছেন।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব। আমরা এ হাদীস প্রসঙ্গে শুধুমাত্র মালিক ইবনু মিগওয়ালের সূত্রেই জেনেছি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে তলহা ইবন মুসাররিফ বলেন, তিনি ইবনু আবি আওফা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কি কোনো ওসিয়ত করেছিলেন? তিনি বলেন, না। এরপর প্রশ্ন করা হয়, তাহলে ওসিয়ত কীভাবে বিধিবদ্ধ হলো এবং কিসের ভিত্তিতে মানুষকে নির্দেশ দেওয়া হলো? তিনি বলেন, তিনি আল্লাহর কিতাব অনুসারে ওসিয়তের নির্দেশ দিয়েছেন। মূল বিষয় হলো ওসিয়ত ও কুরআনের নির্দেশনা। হাদিসটি আমাদের শেখায়, ওসিয়ত কোনো ব্যক্তিগত ইচ্ছামতো বিষয় নয়; আল্লাহর কিতাবের আলোকে তা বুঝতে হয়। তাই ওসিয়ত লিখতে বা বুঝতে কুরআন-সুন্নাহর সীমা মানা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওসিয়তের মূল নির্দেশনা আল্লাহর কিতাবের সঙ্গে যুক্ত।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মানুষের জন্য কুরআন অনুযায়ী দিকনির্দেশনা দিয়েছেন।
  • ওসিয়ত ব্যক্তিগত আবেগের বিষয় নয়; শরিয়তের বিষয়।
  • কোনো বিধান বুঝতে কুরআন ও সুন্নাহর দিকে ফিরতে হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন