৩০/৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৪৩ - রোগ, অশুভ ধারণা ও তাকদীর

রোগ সংক্রমণ, প্যাঁচার ডাক বা সফর মাস প্রসঙ্গে অশুভ ধারণা ঠিক নয়

রোগ ও সফর মাস নিয়ে অশুভ বিশ্বাস থেকে বাঁচার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৪৩

حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا صَاحِبٌ، لَنَا عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ «لاَ يُعْدِي شَيْءٌ شَيْئًا» ‏.‏ فَقَالَ أَعْرَابِيٌّ يَا رَسُولَ اللَّهِ الْبَعِيرُ الْجَرِبُ الْحَشَفَةُ نُدْبِنُهُ فَيُجْرِبُ الإِبِلَ كُلَّهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «فَمَنْ أَجْرَبَ الأَوَّلَ لاَ عَدْوَى وَلاَ صَفَرَ خَلَقَ اللَّهُ كُلَّ نَفْسٍ وَكَتَبَ حَيَاتَهَا وَرِزْقَهَا وَمَصَائِبَهَا».قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَنَسٍ. قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ صَفْوَانَ الثَّقَفِيَّ الْبَصْرِيَّ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ الْمَدِينِيِّ يَقُولُ لَوْ حَلَفْتُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ لَحَلفْتُ أَنِّي لَمْ أَرَ أَحَدًا أَعْلَمَ مِنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ ‏.‏

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে দাঁড়িয়ে বললেনঃ কোন কিছুই অন্য কিছুকে সংক্রমণ করতে পারে না। কোন এক মফস্বলের লোক বলল, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! যে উটের লিঙ্গে চর্মরোগ আছে সে তো সব উটকেই চর্মরোগাক্রান্ত করে ফেলে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে প্রথম উটটিকে কে চর্মরোগাক্রান্ত করেছিল? ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই এবং সফর মাসকেও অশুভ বলে ভাবার মতো কিছু নেই। আল্লাহ তা‘আলা সকল প্রাণী সৃষ্টি করেছেন এবং তার জীবনকাল, রিযিক ও বিপদাপদ সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছেন।

আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা, ইবনু আব্বাস ও আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আমি মুহাম্মাদ ইবনু আমর ইবনু সাফওয়ান আস-সাকাফী আল-বাসরীকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আলী ইবনুল মাদীনীকে বলতে শুনেছিঃ আমি রুকনে ইয়ামানী ও মাকামে ইবরাহীমের মাঝখানে দাঁড়িয়ে শপথ করে বলতে পারি যে, আবদুর রাহমান ইবনু মাহ্‌দী হতে অধিক বড় আলিম আমি আর দ্বিতীয়জন দেখিনি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় রোগ, অশুভ ধারণা এবং আল্লাহর তাকদীর। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো কিছু নিজস্ব ও স্বাধীন ক্ষমতায় অন্য কিছুকে সংক্রমিত করে না। একজন ব্যক্তি চর্মরোগে আক্রান্ত একটি উটের কারণে অন্য উটগুলোর রোগ হওয়ার কথা বললে তিনি প্রশ্ন করেন, প্রথম উটটিকে কে রোগাক্রান্ত করেছিল। এর মাধ্যমে ঘটনাগুলোকে আল্লাহর সৃষ্টি ও ফয়সালার বাইরে স্বাধীন শক্তি হিসেবে না দেখার শিক্ষা দেওয়া হয়েছে। একই সঙ্গে সফর মাসকে অশুভ মনে করার ধারণাও প্রত্যাখ্যান করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, আল্লাহ সব প্রাণী সৃষ্টি করেছেন এবং তাদের জীবনকাল, রিজিক ও বিপদাপদ লিখে রেখেছেন। তাই রোগ বা বিপদ দেখলে কুসংস্কারে না গিয়ে আল্লাহর ফয়সালার প্রতি বিশ্বাস রাখা এই হাদিসের প্রধান শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কোনো রোগকে আল্লাহর ইচ্ছার বাইরে স্বাধীন ক্ষমতার মালিক মনে করা যাবে না।
  • সফর মাসকে নিজ থেকে অশুভ মনে করার কোনো ভিত্তি এই হাদিসে নেই।
  • প্রাণীর জীবনকাল, রিজিক ও বিপদাপদ আল্লাহর লিখিত ফয়সালার অন্তর্ভুক্ত।
  • ঘটনার বাহ্যিক কারণ দেখে আল্লাহর সৃষ্টি ও নিয়ন্ত্রণ ভুলে যাওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন