৩১/৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৬২ - অস্ত্র দিয়ে ইশারা করার নিষেধ
কোন ব্যক্তির তলোয়ার দ্বারা মুসলিম ভাইয়ের প্রতি ইশারা করা
অস্ত্র দিয়ে ইশারা করার হাদিস: মুসলিম ভাইয়ের নিরাপত্তা
জামে‘ আত-তিরমিযী : ২১৬২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৬২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْعَطَّارُ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا مَحْبُوبُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " مَنْ أَشَارَ عَلَى أَخِيهِ بِحَدِيدَةٍ لَعَنَتْهُ الْمَلاَئِكَةُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرَةَ وَعَائِشَةَ وَجَابِرٍ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ خَالِدٍ الْحَذَّاءِ .وَرَوَاهُ أَيُّوبُ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَزَادَ فِيهِ " وَإِنْ كَانَ أَخَاهُ لأَبِيهِ وَأُمِّهِ " . قَالَ وَأَخْبَرَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ بِهَذَا.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যে তার ভাইয়ের দিকে লৌহ (তলোয়ার) দ্বারা ইশারা করে, ফেরেশতাগণ তাকে অভিসম্পাত করেন।
আবূ ঈসা বলেন, আবূ বাকরা, আইশা ও জাবির (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্ এবং এ সূত্রে গারীব। খালিদ আল-হাযযার কারণে এতে গারীবী এসেছে। একইরকম হাদীস আইয়্যুব মুহাম্মাদ ইবনু সীরীন হতে, তিনি আবূ হুরাইরা (রাঃ)এর সূত্রে বর্ণনা করেছেন, তবে তা মারফুভাবে নয়। আর সেই হাদীসে “ওয়াইন কানা আখাহু লিআবীহি ওয়া উম্মিহি” (যদিও সে তার সহোদর ভাই হয়) কথাটুকুও আছে। এ বর্ণনাটি কুতাইবা-হাম্মাদ ইবনু যাইদ এর বরাতে আইয়্যুব (রহঃ) এর সূত্রে বর্ণিত হয়েছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খুব পরিষ্কারভাবে সতর্ক করেছেন যে, কেউ যদি তার ভাইয়ের দিকে লৌহ বা তলোয়ার দিয়ে ইশারা করে, ফেরেশতাগণ তাকে অভিসম্পাত করেন। এখানে মূল শিক্ষা হলো, মুসলিম ভাইয়ের নিরাপত্তা নিয়ে খেলাচ্ছলে কাজ করাও হালকা বিষয় নয়। হাদিসে ‘ভাই’ শব্দটি সম্পর্কের মর্যাদা বুঝায়। তাই রাগ, মজা বা ভয় দেখানোর জন্য অস্ত্র দেখানো থেকে বিরত থাকা দরকার। এই হাদিস মানুষকে নিরাপত্তা, সংযম ও দায়িত্বশীল আচরণ শেখায়। কারও মনে ভয় তৈরি করা বা ক্ষতির আশঙ্কা জাগানো ইসলামী আচরণের সঙ্গে যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অস্ত্র দিয়ে কাউকে ভয় দেখানো গুরুতর ভুল।
- মুসলিম ভাইয়ের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা জরুরি।
- মজা করেও বিপজ্জনক বস্তু দিয়ে ইশারা করা উচিত নয়।
