৩১/১৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৭৭ - ফিতনার সময় উত্তম মানুষের পরিচয়

ফিতনায় পতিত ব্যক্তি প্রসঙ্গে

ফিতনার সময় উত্তম মানুষের পরিচয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৭৭

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ رَجُلٍ، عَنْ طَاوُسٍ، عَنْ أُمِّ مَالِكٍ الْبَهْزِيَّةِ، قَالَتْ ذَكَرَ رَسُولُ اللَّهِ ﷺ فِتْنَةً فَقَرَّبَهَا قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ فِيهَا قَالَ «رَجُلٌ فِي مَاشِيَتِهِ يُؤَدِّي حَقَّهَا وَيَعْبُدُ رَبَّهُ وَرَجُلٌ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ يُخِيفُ الْعَدُوَّ وَيُخِيفُونَهُ».قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أُمِّ مُبَشِّرٍ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رَوَاهُ اللَّيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ عَنْ طَاوُسٍ عَنْ أُمِّ مَالِكٍ الْبَهْزِيَّةِ عَنِ النَّبِيِّ ﷺ .

উম্মু মালিক আল-বাহযিয়া (রাঃ) হতে বর্ণিতঃ

কোন একদিন একটি ফিতনার উল্লেখ করে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তা খুব নিকটবর্তী। বর্ণনাকারী বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! এ ফিতনা চলাকালে সর্বোত্তম ব্যক্তি কে হবে? তিনি বললেন, যে লোক তার পশুপাল নিয়ে ব্যস্ত থাকবে, পশুপালের হক (যাকাত) প্রদান করবে এবং তার প্রভুর ইবাদত করবে। আর যে লোক তার ঘোড়ার মাথা ধরে থাকবে এবং শত্রুদের ভীতি প্রদর্শন করবে এবং তারাও তাকে ভয় দেখাবে।

আবূ ঈসা (রহঃ) বলেন, উম্মু মুবাশশির, আবূ সাঈদ ও ইবনু আব্বাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান এবং উপরোক্ত সূত্রে গারীব। এ হাদীসটি তাউস-উম্মু মালিক আল-বাহযিয়া (রাঃ) এর বরাতে রাসূলুল্লাহ (ﷺ) হতে লাইস ইবনু আবূ সুলাইমও বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক নিকটবর্তী ফিতনার কথা উল্লেখ করেন। তখন প্রশ্ন করা হয়, সে সময়ে উত্তম ব্যক্তি কে হবে? উত্তরে বলা হয়, যে ব্যক্তি তার পশুপাল নিয়ে থাকবে, পশুপালের হক আদায় করবে এবং তার রবের ইবাদত করবে। আরেকজন হলো, যে ঘোড়ার মাথা ধরে থাকবে, শত্রুকে ভয় দেখাবে এবং শত্রুও তাকে ভয় দেখাবে। এই হাদিস ফিতনার সময় মানুষের নিরাপদ ও দায়িত্বপূর্ণ অবস্থানের কথা বলে। শুধু দূরে থাকা নয়, নিজের দায়িত্ব পালন, মালসম্পদের হক আদায় এবং আল্লাহর ইবাদত ধরে রাখা—এসব বিষয় এখানে গুরুত্ব পেয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফিতনার সময় নিজের দায়িত্ব ও ইবাদত ধরে রাখা জরুরি।
  • পশুপালের হক আদায় করা মালিকের দায়িত্ব।
  • শত্রুর মুখোমুখি দায়িত্ব পালনও গুরুত্বপূর্ণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন