২/৫২. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২০ - দেরিতে আসা ব্যক্তিকে জামাআত করানো
মসজিদে এক জামাত হয়ে যাবার পর আবার জামাত করা
দেরিতে মসজিদে এলে জামাআত: একজনের সঙ্গে নামাজ পড়ার ফজিলত
জামে‘ আত-তিরমিযী : ২২০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২০
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ " أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا " . فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ .قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي أُمَامَةَ وَأَبِي مُوسَى وَالْحَكَمِ بْنِ عُمَيْرٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ مِنَ التَّابِعِينَ قَالُوا لاَ بَأْسَ أَنْ يُصَلِّيَ الْقَوْمُ جَمَاعَةً فِي مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ جَمَاعَةً . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ آخَرُونَ مِنْ أَهْلِ الْعِلْمِ يُصَلُّونَ فُرَادَى . وَبِهِ يَقُولُ سُفْيَانُ وَابْنُ الْمُبَارَكِ وَمَالِكٌ وَالشَّافِعِيُّ يَخْتَارُونَ الصَّلاَةَ فُرَادَى . وَسُلَيْمَانُ النَّاجِيُّ بَصْرِيٌّ وَيُقَالُ سُلَيْمَانُ بْنُ الأَسْوَدِ . وَأَبُو الْمُتَوَكِّلِ اسْمُهُ عَلِيُّ بْنُ دَاوُدَ .
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি এমন সময় (মসজিদে) আসল যখন রাসূলুল্লাহ (ﷺ) নামাজ আদায় করে নিয়েছেন। তিনি বললেনঃ তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সাথে ব্যবসা করতে চায়? এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং তার সাথে নামাজ আদায় করল।
এ অনুচ্ছেদে আবূ উমামা, আবূ মূসা ও হাকাম ইবনু ‘উমাইর (রাঃ) হতেও হাদীস বর্ণিত হয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ আবূ সা’ঈদ বর্ণিত হাদীসটি হাসান। নবী (ﷺ)-এর একাধিক বিশেষজ্ঞ সাহাবা এবং তাবিঈদের মতেঃ মসজিদে জামা’আত হওয়ার পর কিছু লোক একত্র হয়ে আবার জামা’আত করে নামাজ আদায় করে নিলে এতে কোন দোষ নেই। ইমাম আহমাদ এবং ইসহাকও এমন কথা বলেছেন। অপর একদল বিদ্বান বলেছেন, প্রথম জামা’আত হওয়ার পরে আসা লোকেরা একাকী নামাজ আদায় করবে। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, মালিক ও শাফিঈ একাকী নামাজ আদায় করা পছন্দ করেছেন। সুলায়মান আন-নাজী বাসরীকে সুলাইমান ইবনু আসওয়াদও বলা হয়। আবুল মুতাওয়াক্কিলের নাম আলী ইবনু দাঊদ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি মসজিদে এলো যখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নামাজ আদায় করে নিয়েছেন। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সঙ্গে ব্যবসা করতে চায়? এরপর একজন দাঁড়াল এবং তার সঙ্গে নামাজ আদায় করল। এখানে ‘ব্যবসা’ শব্দটি নেকীর লাভের দিকে ইঙ্গিত করে—কারণ একজন মানুষ দেরিতে এসে একা পড়ে যেতে পারত, আর আরেকজন তার সঙ্গে দাঁড়িয়ে তাকে জামাআতের সুযোগ দিল। বর্ণনার পর ইমাম তিরমিযী উল্লেখ করেছেন, কিছু আলেম এমন দ্বিতীয় জামাআতকে অনুমতি দিয়েছেন, আবার কেউ একা পড়াকে পছন্দ করেছেন। তাই মূল শিক্ষা হলো, মসজিদে দেরিতে আসা ভাইকে সাহায্য করা ও নামাজে সহযোগিতা করা একটি সুন্দর কাজ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দেরিতে আসা ব্যক্তিকে নামাজে সহযোগিতা করা ভালো কাজ।
- একজনের সঙ্গে দাঁড়ালে তার একা পড়ার কষ্ট কমতে পারে।
- এই বিষয়ে আলেমদের মতভেদ আছে, তাই ভাষায় ভারসাম্য রাখা উচিত।
- মসজিদে মুসলিম ভাইয়ের উপকারের সুযোগকে নেক কাজ হিসেবে দেখা যায়।
