৩১/৪৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২২০ - সাকীফ বংশের মিথ্যাবাদী ও নরঘাতক
সাকীফ বংশে এক মিথ্যাবাদী ও এক নরঘাতকের জন্ম হবে
সাকীফ বংশে মিথ্যাবাদী ও নরঘাতক সম্পর্কে হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২২২০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২২০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُصْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «فِي ثَقِيفٍ كَذَّابٌ وَمُبِيرٌ» . قَالَ أَبُو عِيسَى يُقَالُ الْكَذَّابُ الْمُخْتَارُ بْنُ أَبِي عُبَيْدٍ وَالْمُبِيرُ الْحَجَّاجُ بْنُ يُوسُفَ . حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْبَلْخِيُّ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ قَالَ أَحْصَوْا مَا قَتَلَ الْحَجَّاجُ صَبْرًا فَبَلَغَ مِائَةَ أَلْفٍ وَعِشْرِينَ أَلْفَ قَتِيلٍ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ .حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا شَرِيكٌ، نَحْوَهُ بِهَذَا الإِسْنَادِ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ شَرِيكٍ . وَشَرِيكٌ يَقُولُ عَبْدُ اللَّهِ بْنُ عُصْمٍ وَإِسْرَائِيلُ يَقُولُ عَبْدُ اللَّهِ بْنُ عَصْمَةَ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক মিথ্যাবাদী ও এক নরঘাতক সাকীফ বংশে জন্মগ্রহণ করবে।
আবূ ঈসা (রহঃ) আরো বলেন, কথিত আছে যে এ মিথ্যাবাদী ব্যক্তিটি হলো মুখতার ইবনু আবূ উবাইদ এবং রক্ত পিপাসু নরঘাতক হলো হাজ্জাজ ইবনু ইউসুফ (এরা দুজনেই সাকীফ বংশের)। উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীস আবদুর রাহমান ইবনু ওয়াকিদ-শারীক (রহঃ) এর সূত্রে বর্ণিত আছে। এ হাদীসটি হাসান ইবনু উমরের বর্ণনা হিসাবে গারীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র শারীকের সূত্রে জেনেছি। শারীক বলেন, বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু উসম এবং ইসরাঈল বলেন, আবদুল্লাহ ইবনু ইসমাহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২২০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ভবিষ্যৎ ফিতনা ও সতর্কতা। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, সাকীফ বংশে একজন মিথ্যাবাদী ও একজন নরঘাতক জন্মগ্রহণ করবে। বর্ণনার শেষে আবূ ঈসা উল্লেখ করেছেন, বলা হয় মিথ্যাবাদী হলো মুখতার ইবন আবী উবাইদ এবং নরঘাতক হলো হাজ্জাজ ইবন ইউসুফ। এই অংশটি বর্ণনাকারীর ব্যাখ্যা হিসেবে এসেছে। হাদিসটি দেখায়, মিথ্যা দাবি ও রক্তপাত দুটোই বড় ফিতনা। একজন মুমিনের জন্য সত্য-মিথ্যা চিনে চলা, জুলুম থেকে দূরে থাকা এবং মানুষের রক্তকে হালকা না দেখা জরুরি। সাকীফ বংশের হাদিস ভবিষ্যৎ বিপদের ব্যাপারে সতর্ক করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মিথ্যাবাদী নেতৃত্ব ও প্রতারণা থেকে সতর্ক থাকা দরকার।
- মানুষ হত্যা ও জুলুম বড় ফিতনার পরিচয়।
- হাদিসে ভবিষ্যতের কিছু সতর্ক সংবাদ এসেছে।
