৩১/৪৮. অধ্যায়ঃ
খেলাফত প্রসঙ্গে
জামে তিরমিযী : ২২২৫
জামে তিরমিযীহাদিস নম্বর ২২২৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ قِيلَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ لَوِ اسْتَخْلَفْتَ قَالَ إِنْ أَسْتَخْلِفْ فَقَدِ اسْتَخْلَفَ أَبُو بَكْرٍ وَإِنْ لَمْ أَسْتَخْلِفْ لَمْ يَسْتَخْلِفْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ . وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ ابْنِ عُمَرَ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে বলা হলো, আপনি যদি আপনার পরবর্তী খলিফা (প্রতিনিধি) মনোনীত করে যেতেন। তিনি বললেন, আমি যদি পরবর্তী খলিফা মনোনীত করি তাহলে আবু বকর (রাঃ)-ও পরবর্তী খলিফা মনোনীত করেছিলেন। আর আমি যদি পরবর্তী খলিফা মনোনীত না করে যাই (তাও যথার্থ হবে), কেননা রাসূলুল্লাহ (ﷺ) কাউকে খলিফা মনোনীত করে যাননি।
সহীহ্, সহীহ্ আবূ দাউদ (২৬০৫), বুখারী, মুসলিম।আবূ ঈসা বলেন, এ হাদিসে আরো দীর্ঘ ঘটনা আছে (যা সহীহ্ মুসলিমের কিতাবুল ইমারা-এর প্রথমদিকে উল্লেখিত)। এ হাদীসটি সহীহ্। এ হাদীসটি ইবনু উমার (রাঃ) হতে একাধিকসূত্রে বর্ণিত আছে।
