৩১/৬৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৪৯ - ইবনু সাইয়াদ ও দুখান
ইবনু সাইয়্যাদ প্রসঙ্গে
ইবনু সাইয়াদ ও দুখান পরীক্ষা: সতর্কতার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২২৪৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৪৯
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ مَرَّ بِابْنِ صَيَّادٍ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ عِنْدَ أُطُمِ بَنِي مَغَالَةَ وَهُوَ غُلاَمٌ فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ رَسُولُ اللَّهِ ﷺ ظَهْرَهُ بِيَدِهِ ثُمَّ قَالَ " أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ " . فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ . ثُمَّ قَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ ﷺ أَتَشْهَدُ أَنْتَ أَنِّي رَسُولُ اللَّهِ فَقَالَ النَّبِيُّ ﷺ " آمَنْتُ بِاللَّهِ وَبِرُسُلِهِ " . ثُمَّ قَالَ النَّبِيُّ ﷺ «مَا يَأْتِيكَ». قَالَ ابْنُ صَيَّادٍ يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ . فَقَالَ النَّبِيُّ ﷺ " خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنِّي خَبَأْتُ لَكَ خَبِيئًا " . وَخَبَأَ لَهُ : (يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ ) فَقَالَ ابْنُ صَيَّادٍ هُوَ الدُّخُّ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «اخْسَأْ فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ». قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فَأَضْرِبَ عُنُقَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنْ يَكُ حَقًّا فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ وَإِنْ لاَ يَكُنْهُ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ " . قَالَ عَبْدُ الرَّزَّاقِ يَعْنِي الدَّجَّالَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
কোন একদিন রাসূলুল্লাহ (ﷺ) একদল সাহাবী নিয়ে ইবনু সাইয়্যাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে উমর ইবনুল খাত্তাব (রাঃ) ও ছিলেন। সে তখন ‘মাগালা’ গোত্রের দূর্গের পাশে বালকদের সাথে খেলা করছিল। সেও তখন কিশোর ছিল। সে সাড়া পাওয়ার আগেই রাসূলুল্লাহ (ﷺ) গিয়ে তার পিঠে হাত চাপড় দিয়ে প্রশ্ন করলেনঃ তুমি কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? ইবনু সাইয়্যাদ তাঁর দিকে দৃষ্টিপাত করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি নিরক্ষরদের রাসূল!বর্ণনাকারী বলেন, এরপর সে রাসূলুল্লাহ (ﷺ) কে বলল, আপনি কি সাক্ষ্য দিচ্ছেন যে, আমিও আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি তো আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে আবার প্রশ্ন করলেনঃ তোমার নিকট কী আসে? ইবনু সাইয়্যাদ বলল, আমার নিকট সত্যবাদীও আসে মিথ্যাবাদীও আসে। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার বিষয়টা তালগোল পাকিয়ে গেছে। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি একটি বিষয় তোমার জন্য ঠিক করে রেখেছি। বলতো তা কি?এই বলে তিনি মনে মনে পাঠ করলেনঃ “আকাশ সেদিন স্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে” (সূরাঃ আদ-দুখান-১০)।উত্তরে ইবনু সাইয়্যাদ বলল, সেটা তো “আদ-দুখ” (ধোঁয়া)। একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ দূর হও! তুই কখনো তোর ভাগ্যকে অতিক্রম করতে পারবি না। উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে সম্মতি দিন, একে মেরে ফেলি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে যদি সত্যিই (দাজ্জাল) হয়ে থাকে তাহলে তার উপর তুমি জয়লাভ করতে পারবে না। আর সে তা না হয়ে থাকলে তবে তাকে মেরে ফেলায় তোমার কোন কল্যাণ নেই। আবদূর রাযযাক বলেন, শব্দটিতে দাজ্জাল বুঝান হয়েছে।
আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের সঙ্গে ইবনু সাইয়াদের পাশ দিয়ে যান। তিনি তাকে জিজ্ঞেস করেন, সে কি সাক্ষ্য দেয় যে তিনি আল্লাহর রাসূল। ইবনু সাইয়াদ অদ্ভুতভাবে জবাব দেয় এবং নিজেকেও রাসূল দাবি করার মতো কথা বলে। এরপর নবীজি তার কাছে কী আসে জানতে চাইলে সে বলে, সত্যবাদীও আসে, মিথ্যাবাদীও আসে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তার বিষয়টি তালগোল পাকিয়ে গেছে। পরে ‘দুখান’ বিষয়ে পরীক্ষা করলে সে আংশিক জবাব দেয়। উমর (রাঃ) তাকে হত্যা করতে চাইলে নবীজি সাবধানী উত্তর দেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্দেহজনক বিষয়ে তাড়াহুড়া না করে সতর্ক থাকা দরকার।
- মিথ্যা দাবি ও বিভ্রান্ত কথার ব্যাপারে নবীজি সতর্ক করেছেন।
- শুধু রাগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
