৩১/৬৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৫২ - বাতাসকে গালি না দেওয়ার দোয়া
বাতাসকে গালি দেয়া নিষেধ
বাতাসকে গালি দিও না: বাতাসের দোয়া ও শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ২২৫২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৫২
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لاَ تَسُبُّوا الرِّيحَ فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ».قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَعُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِي وَأَنَسٍ وَابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বাতাসকে তোমারা গালি দিও না। অপছন্দনীয় কোন কিছু দেখতে পেলে তোমারা এই দোয়া পড়বে, “হে আল্লাহ্! আমরা আপনার নিকট আকাঙ্ক্ষা করি এ বাতাসের কল্যাণ, এর মধ্যে যে কল্যাণ নিহিত আছে তা এবং সে যে বিষয়ে আদেশ প্রাপ্ত হয়েছে তার কল্যাণ। আমরা এ বাতাসের অকল্যাণ হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি, এর মধ্যে নিহিত ক্ষতি হতে এবং সে যে বিষয়ে আদেশ প্রাপ্ত হয়েছে তার অকল্যাণ হতে”।
আবূ ঈসা (রহঃ) বলেন, আইশা, আবূ হুরাইরা, উসমান ইবনু আবীল আস, আনাস, ইবনু আব্বাস ও জাবির (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় বাতাস সম্পর্কে আদব ও দোয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, বাতাসকে গালি দিও না। বাতাসে অপছন্দনীয় কিছু দেখা গেলে আল্লাহর কাছে তার কল্যাণ, তার ভেতরের কল্যাণ এবং যে কাজে তাকে আদেশ করা হয়েছে তার কল্যাণ চাইতে হবে। একই সঙ্গে বাতাসের অকল্যাণ, তার ভেতরের ক্ষতি এবং যে অকল্যাণের আদেশ পেয়েছে তা থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে। হাদিসটি শেখায়, প্রকৃতির কোনো ঘটনার সময় গালি নয়; বরং আল্লাহর দিকে ফিরে দোয়া করা মুমিনের আচরণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাতাসকে গালি দিতে নিষেধ করা হয়েছে।
- অপছন্দনীয় বাতাস দেখলে আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে।
- ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত।
