৩১/৬৯. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৫৬ - অসচেতনতা ও ফিতনার সতর্কতা
(তিন প্রকার কাজের জন্য তিন ধরনের ফল)
শিকার, কঠোরতা ও রাজদরবারের ফিতনা: হাদিসের শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ২২৫৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৫৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي مُوسَى، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «مَنْ سَكَنَ الْبَادِيَةَ جَفَا وَمَنِ اتَّبَعَ الصَّيْدَ غَفَلَ وَمَنْ أَتَى أَبْوَابَ السَّلاَطِينِ افْتُتِنَ». قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الثَّوْرِيِّ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গ্রামে বসবাসকারী ব্যক্তি হয় কঠোর প্রকৃতির। শিকারের পিছনে লেগে থাকা ব্যক্তি হয় অসচেতন। আর রাজ-দরবারে গমনকারী ব্যক্তি বিপদে জড়িয়ে যায়।
আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্ এবং ইবনু আব্বাস (রাঃ) এর রিওয়ায়াত হিসাব গারীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র সুফিয়ান সাওরীর সূত্রেই জেনেছি।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৫৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় ফিতনা ও অসচেতনতা থেকে সতর্কতা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি গ্রামে বসবাস করে সে কঠোর প্রকৃতির হয়; যে শিকারের পেছনে লেগে থাকে সে অসচেতন হয়; আর যে রাজদরবারে যায় সে বিপদে জড়িয়ে যায়। এখানে সব মানুষের উপর একই রায় নয়, বরং কিছু পরিবেশ ও অভ্যাসের প্রভাবের দিকে সতর্ক করা হয়েছে। বেশি ব্যস্ততা, ক্ষমতার কাছাকাছি থাকা বা শুধু বিনোদনের পেছনে পড়ে থাকা মানুষকে দ্বীন ও দায়িত্ব থেকে দূরে নিতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পরিবেশ মানুষের স্বভাবের উপর প্রভাব ফেলতে পারে।
- শিকারে অতিরিক্ত মগ্নতা অসচেতনতা আনতে পারে।
- ক্ষমতাবানদের দরবারে যাওয়া ফিতনার কারণ হতে পারে।
