৩২/১০. অধ্যায়ঃ
স্বপ্নে রাসূলুল্লাহ (ﷺ)-এর দাঁড়িপাল্লা ও বালতি দর্শন
জামে তিরমিযী : ২২৮৭
জামে তিরমিযীহাদিস নম্বর ২২৮৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ذَاتَ يَوْمٍ " مَنْ رَأَى مِنْكُمْ رُؤْيَا " . فَقَالَ رَجُلٌ أَنَا رَأَيْتُ كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فَوُزِنْتَ أَنْتَ وَأَبُو بَكْرٍ فَرَجَحْتَ أَنْتَ بِأَبِي بَكْرٍ وَوُزِنَ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَرَجَحَ أَبُو بَكْرٍ وَوُزِنَ عُمَرُ وَعُثْمَانُ فَرَجَحَ عُمَرُ ثُمَّ رُفِعَ الْمِيزَانُ . فَرَأَيْنَا الْكَرَاهِيَةَ فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিতঃ
কোন একদিন নবী (ﷺ) প্রশ্ন করলেন, “তোমাদের মধ্যে কে স্বপ্ন দেখেছ?” একজন ব্যক্তি বলল, “আমি স্বপ্নে দেখি যে, আকাশ হতে একটি দাঁড়িপাল্লা নেমে এলো। তারপর আপনাকে ও আবু বকরকে ওজন করা হলো। আবু বকর-এর চেয়ে আপনার ওজন ভারী হলো। তারপর আবু বকর ও উমরকে ওজন দেয়া হলো এবং তাতে আবু বকর-এর ওজন বেশি হলো। তারপর উমর ও উসমানকে ওজন দেয়া হলো এবং তাতে উমর-এর ওজন বেশি হলো। তারপর দাঁড়িপাল্লা উঠিয়ে নেয়া হলো।” এমন সময় আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারায় অসন্তুষ্টির ভাব লক্ষ্য করলাম।
সহীহ, মিশকাত, তাহকীক ছানী (৬০৫৭)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
