৩৪/২৪. অধ্যায়ঃ
যামানা নিকটবর্তী হয়ে যাবে এবং আশা-আকাঙ্ক্ষা হ্রাস পাবে
জামে তিরমিযী : ২৩৩২
জামে তিরমিযীহাদিস নম্বর ২৩৩২
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونُ السَّنَةُ كَالشَّهْرِ وَالشَّهْرُ كَالْجُمُعَةِ وَتَكُونُ الْجُمُعَةُ كَالْيَوْمِ وَيَكُونُ الْيَوْمُ كَالسَّاعَةِ وَتَكُونُ السَّاعَةُ كَالضَّرْمَةِ بِالنَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَسَعْدُ بْنُ سَعِيدٍ هُوَ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যামানা পরস্পর নিকটবর্তী (সংকীর্ণ) না হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। তখন এক বছর হবে এক মাসের মতো, এক মাস হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ হবে এক দিনের মতো, এক দিন হবে এক ঘণ্টার মতো এবং এক ঘণ্টা হবে প্রজ্বলিত আগুনের একটি স্ফুলিঙ্গের মতো।
সহীহ্ , মিশকাত, তাহকীক ছানী (৫৪৪৮)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি এই সূত্রে গারীব। সা’দ ইবনু সাঈদ হলেন ইয়াহ্ইয়া ইবনু সাঈদের ভাই।
