৩৪/২৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৩৫ - মৃত্যুর দ্রুত আগমন

পার্থিব আশা-আকাঙ্ক্ষা কম করা

মৃত্যুর দ্রুত আগমন: কুঁড়েঘর মেরামতের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৩৩৫

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي السَّفَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ مَرَّ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ وَنَحْنُ نُعَالِجُ خُصًّا لَنَا فَقَالَ «مَا هَذَا» . فَقُلْنَا قَدْ وَهَى فَنَحْنُ نُصْلِحُهُ . قَالَ «مَا أُرَى الأَمْرَ إِلاَّ أَعْجَلَ مِنْ ذَلِكَ» .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو السَّفَرِ اسْمُهُ سَعِيدُ بْنُ يُحْمِدَ وَيُقَالُ ابْنُ أَحْمَدَ الثَّوْرِيُّ .

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

কোন একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। আমরা তখন আমাদের একটি কুঁড়েঘর মেরামত করছিলাম। তিনি প্রশ্ন করলেন, এটা কি করছ? আমরা বললাম, এটা নড়বড়ে হয়ে গেছে, তা ঠিকঠাক করছি। তিনি বললেনঃ আমি তো দেখতে পাচ্ছি সেই ব্যাপারটি (মৃত্যু) এর চেয়েও দ্রুত এসে যাচ্ছে।

আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ্‌। আবুস সাফারের নাম সাঈদ ইবনু ইউহমিদ, তিনি ইবনু আহ্‌মাদ আস-সাওরী বলেও কথিত।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবীরা একটি নড়বড়ে কুঁড়েঘর মেরামত করছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের দেখে জিজ্ঞেস করলেন, তারা কী করছে। তারা বললেন, ঘরটি দুর্বল হয়ে গেছে, তাই ঠিক করছেন। তখন নবীজি (صلى الله عليه وسلم) বললেন, তিনি দেখছেন সেই বিষয়টি—অর্থাৎ মৃত্যু—এর চেয়েও দ্রুত এসে যাচ্ছে। হাদিসটি দুনিয়ার কাজ ছেড়ে দিতে বলে না; বরং মৃত্যুর নিকটতা মনে করিয়ে দেয়। মানুষ ঘর, সম্পদ ও দুনিয়ার প্রয়োজন ঠিক করে, কিন্তু নিজের আখিরাতের প্রস্তুতি ভুলে গেলে ক্ষতি। তাই দুনিয়ার প্রয়োজনের পাশাপাশি মৃত্যু ও আমলের প্রস্তুতি মনে রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত্যু মানুষের ধারণার চেয়েও দ্রুত আসতে পারে।
  • দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের প্রস্তুতি ভুলে যাওয়া উচিত নয়।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দৈনন্দিন ঘটনার মধ্যেও শিক্ষা দিতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন