৩৪/৩৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৫০ - রাসূলপ্রেম ও দারিদ্র্যের পরীক্ষা

দারিদ্রের মর্যাদা

রাসূলপ্রেমের দাবি ও দারিদ্র্যের পরীক্ষার প্রস্তুতি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৩৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ نَبْهَانَ بْنِ صَفْوَانَ الثَّقَفِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا رَوْحُ بْنُ أَسْلَمَ، حَدَّثَنَا شَدَّادٌ أَبُو طَلْحَةَ الرَّاسِبِيُّ، عَنْ أَبِي الْوَازِعِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ ﷺ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ إِنِّي لأُحِبُّكَ . فَقَالَ " انْظُرْ مَاذَا تَقُولُ " . قَالَ وَاللَّهِ إِنِّي لأُحِبُّكَ . فَقَالَ " انْظُرْ مَاذَا تَقُولُ " . قَالَ وَاللَّهِ إِنِّي لأُحِبُّكَ . ثَلاَثَ مَرَّاتٍ فَقَالَ " إِنْ كُنْتَ تُحِبُّنِي فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا فَإِنَّ الْفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنِي مِنَ السَّيْلِ إِلَى مُنْتَهَاهُ " . حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبِي، عَنْ شَدَّادٍ أَبِي طَلْحَةَ، نَحْوَهُ بِمَعْنَاهُ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَأَبُو الْوَازِعِ الرَّاسِبِيُّ اسْمُهُ جَابِرُ بْنُ عَمْرٍو وَهُوَ بَصْرِيٌّ .

আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি একবার নবী (ﷺ)-কে বললঃ ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, আমি তো অবশ্যই আপনাকে ভালবাসি। তিনি লোকটিকে বললেনঃ দেখ, কি বলছ? লোকটি তিনবার বললঃ আল্লাহর কসম আমি তো অবশ্যই আপনাকে ভালবাসি। তিনি বললেনঃ তুমি যদি আমাকেই ভালবাসে থাক তবে দারিদ্রের জন্য বর্ম প্রস্তুত করে নাও। কেননা, পানির ঢল যেমন তার শেষ প্রান্ত পর্যন্ত ধেয়ে চলে আমাকে যে ভালবাসে তার দিকে দারিদ্র আরো দ্রুত ধেয়ে আসে।

নাসর ইবন আলী (রহঃ) ... শাদ্দাদ আবূ তালহা (রহঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। আবুল ওয়াযি’ রাসিবী (রহঃ)-এর নাম হল জাবির ইবন আমর। ইনি হলেন বসরাবাসী।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৫০-এর সারসংক্ষেপ

মূল বিষয়: রাসূলপ্রেম ও পরীক্ষা। এক ব্যক্তি তিনবার শপথ করে বলেছিলেন যে তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে ভালোবাসেন। নবী صلى الله عليه وسلم প্রতিবার তাকে নিজের কথার গুরুত্ব বুঝতে বললেন। এরপর জানালেন, সত্যিই ভালোবাসলে দারিদ্র্যের জন্য বর্ম প্রস্তুত রাখতে হবে; কারণ পানির ঢল যেমন দ্রুত শেষ প্রান্তে যায়, তেমনি দারিদ্র্যও তাঁর ভালোবাসার দাবিদারের দিকে দ্রুত আসতে পারে। হাদিসের মূল সুর হলো—ভালোবাসা শুধু আবেগের কথা নয়, এর সঙ্গে কষ্ট সহ্য করার প্রস্তুতিও জড়িত। এখানে কাউকে দারিদ্র্য খুঁজে নিতে বলা হয়নি; বরং অভাব এলে ভেঙে না পড়ে ধৈর্য ধরার মানসিকতা গড়তে বলা হয়েছে। রাসূলপ্রেমের দাবি দায়িত্ব, ত্যাগ ও পরীক্ষার বিষয়—এই সতর্কতা হাদিসে শক্তভাবে এসেছে। তাই মুখের দাবির সঙ্গে বাস্তব জীবনে ধৈর্য ও প্রস্তুতি মিল থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم-কে ভালোবাসার দাবি খুব গুরুতর এবং সচেতনভাবে করা উচিত।
  • ভালোবাসার পথে দারিদ্র্য বা কষ্টের পরীক্ষা আসতে পারে।
  • অভাব এলে ধৈর্য ধরার জন্য আগে থেকেই মানসিক প্রস্তুতি রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন