৩৪/৫৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৯৮ - দ্বীনের দৃঢ়তা অনুযায়ী বিপদের পরীক্ষা

বিপদে ধৈর্যধারণ

ঈমানের পরীক্ষা: কার বিপদ সবচেয়ে কঠিন হয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৩৯৮

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ أَشَدُّ بَلاَءً قَالَ «الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلاَؤُهُ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ فَمَا يَبْرَحُ الْبَلاَءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ» .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأُخْتِ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ أَنَّ النَّبِيَّ ﷺ سُئِلَ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ.

মুস‘আব ইবনু সা’দ (রহঃ) হতে তার বাবার সূত্রে হতে বর্ণিতঃ

তিনি (সা’দ) বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেনঃ নবীদের বিপদের পরীক্ষা, তারপর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দ্বীনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব, বান্দার উপর বিপদাপদ লেগেই থাকে, অবশেষে তা তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে, সে যমীনে চলাফেরা করে অথচ তার কোন গুনাহ্‌ই থাকে না।

আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ্‌। আবূ হুরাইরা (রাঃ) ও হুযাইফা ইবনুল ইয়ামান (রাঃ)-এর বোন থেকেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে, নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হল : কোন ব্যক্তি সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয়? তিনি বললেন : নবীগণ, তার পর যারা নেককার তাদের।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৯৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়: ঈমানের পরীক্ষা। প্রশ্ন করা হয়েছিল, মানুষের মধ্যে কার পরীক্ষা সবচেয়ে কঠিন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, প্রথমে নবীরা, তারপর তাদের পর যারা উত্তম। মানুষকে তার দ্বীনের অবস্থার অনুপাতে পরীক্ষা করা হয়। যার দ্বীন দৃঢ়, তার পরীক্ষা কঠিন হতে পারে; আর যার দ্বীনে দুর্বলতা আছে, তাকে তার অবস্থার অনুপাতে পরীক্ষা করা হয়। বর্ণনায় আরও এসেছে, বান্দার ওপর বিপদ চলতে থাকে এবং শেষ পর্যন্ত তা তাকে গুনাহমুক্ত অবস্থায় চলার পর্যায়ে পৌঁছে দিতে পারে। এই হাদিস বিপদকে ঈমানহীনতার নিশ্চিত প্রমাণ মনে করতে নিষেধ করে। বরং নেককার মানুষও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারেন। তাই পরীক্ষার সময় ধৈর্য, আত্মসংযম ও আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীরা সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন।
  • নেককার হওয়া দুনিয়ার বিপদ থেকে মুক্ত থাকার নিশ্চয়তা নয়।
  • মানুষ তার দ্বীনের দৃঢ়তা অনুযায়ী পরীক্ষিত হতে পারে।
  • ধৈর্যের সঙ্গে সহ্য করা বিপদ গুনাহ মোচনের কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন