৩৫/৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪২৩ - হাশরের অবস্থা ও দ্বীনে নতুন কাজের পরিণতি

হাশরের ময়দানের অবস্থা

কেয়ামতের হাশর: খালি পায়ে সমাবেশ ও দ্বীনে নতুন কাজের সতর্কতা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪২৩

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلاً كَمَا خُلِقُوا ثُمَّ قَرَأََ (كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ ) وَأَوَّلُ مَنْ يُكْسَى مِنَ الْخَلاَئِقِ إِبْرَاهِيمُ وَيُؤْخَذُ مِنْ أَصْحَابِي بِرِجَالٍ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ. فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُْ: (إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ) ".حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، بِهَذَا الإِسْنَادِ فَذَكَرَ نَحْوَهُ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামত দিবসে মানুষকে খালি পায়ে, উলঙ্গ শরীরে ও খাতনাবিহীন অবস্থায় হাজির করা হবে, যেভাবে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল।তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করেনঃ “আমি যেভাবে প্রথমবার সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আবার সৃষ্টি করব। প্রতিশ্রুতি পূর্ণ করা আমার কর্তব্য, আমি তা পালন করবই” (সূরাঃ আম্বিয়া-১০৪)।ইবরাহীম (আঃ)-কে সকল সৃষ্টির মধ্যে সর্বপ্রথম পোশাক পরিধান করানো হবে। আমার সাহাবীগণের মধ্যকার কিছু সংখ্যক লোককে বন্দী করে ডানে-বামে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলব, হে প্রভু! এরা তো আমার অনুসারী। আমাকে তখন বলা হবে, আপনি তো জানেন না, আপনার পরে এরা যে কি সব বিদআতি কাজ করেছে। আপনি তাদের কাছ থেকে পৃথক হওয়ার পর হতে তারা পূর্বাবস্থায় ফিরে যেতে আরম্ভ করেছে। তখন আমি আল্লাহ্‌ তা’আলার সৎকর্মপরায়ণ বান্দাহ [ঈ’সা (আঃ)-এর] মতো বলব, (সূরাঃ মাইদা-১১৮): “আপনি যদি তাদের শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দাহ, আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়”।

মুহাম্মাদ ইব্‌ন বাশশার ও মুহাম্মাদ ইবনুল মুসান্না-মুহাম্মদ ইবনু জাফর হতে, তিনি শুবা হতে, তিনি মুগীরা ইবনু নু’মান হতে এই সূত্রে উপরোক্ত হাদীসের মতোই বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে কেয়ামতের দিনের হাশরের অবস্থা বর্ণনা করা হয়েছে। মানুষকে খালি পায়ে, উলঙ্গ শরীরে এবং খাতনাবিহীন অবস্থায় হাজির করা হবে, যেমনভাবে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল। এরপর বলা হয়েছে, ইবরাহিম আলাইহিস সালামকে সবার আগে পোশাক পরানো হবে। হাদিসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জানান, তাঁর সাহাবীদের মধ্য থেকে কিছু লোককে ডানে-বামে নিয়ে যাওয়া হবে। তিনি তাদের নিজের অনুসারী বলে ডাকবেন। কিন্তু তাঁকে জানানো হবে যে তাঁর পরে তারা নতুন কাজ চালু করেছে এবং আগের পথ থেকে ফিরে গেছে। তখন তিনি ঈসা আলাইহিস সালামের কুরআনি কথার মতো আল্লাহর ফয়সালার কাছে বিষয়টি সোপর্দ করবেন। হাদিসটি হাশরের বাস্তবতা, নবীর অনুসরণ এবং তাঁর পরে দ্বীনের পথে পরিবর্তন আনার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষকে কেয়ামতের দিন প্রথম সৃষ্টির মতো অবস্থায় হাজির করা হবে।
  • ইবরাহিম আলাইহিস সালামকে সবার আগে পোশাক পরানো হবে।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পথ থেকে সরে গিয়ে নতুন কাজ চালু করা গুরুতর সতর্কতার বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন