৩৫/১৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৪৫ - হাওযে কাওসারের পানি ও জান্নাতি পাত্র
হাওযের পানপাত্রের বর্ণনা
হাওযে কাওসারের পানি কেমন: পাত্র, বিস্তৃতি ও তৃষ্ণামুক্তির বর্ণনা
জামে‘ আত-তিরমিযী : ২৪৪৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৪৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ الْعَمِّيُّ عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا آنِيَةُ الْحَوْضِ قَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ نُجُومِ السَّمَاءِ وَكَوَاكِبِهَا فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ مُصْحِيَةٍ مِنْ آنِيَةِ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهَا شَرْبَةً لَمْ يَظْمَأْ آخِرَ مَا عَلَيْهِ عَرْضُهُ مِثْلُ طُولِهِ مَا بَيْنَ عَمَّانَ إِلَى أَيْلَةَ مَاؤُهُ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ. وَفِي الْبَابِ عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ وَابْنِ عُمَرَ وَحَارِثَةَ بْنِ وَهْبٍ وَالْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ . - وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " حَوْضِي كَمَا بَيْنَ الْكُوفَةِ إِلَى الْحَجَرِ الأَسْوَدِ " .
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! হাওযে কাওসারের পানপাত্রের সংখ্যা কত হবে? তিনি বললেনঃ সেই মহান সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! অন্ধকার রাতের আকাশের গ্রহ ও তারকারাজির সংখ্যার চেয়েও বেশি হবে এর পানপাত্রের সংখ্যা। আর সেগুলো হবে জান্নাতের পাত্র। তা হতে যে লোক একবার পান করবে, সে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না। এর দৈর্ঘ্য-প্রস্থ সমান যা সিরিয়ার অন্তর্গত ‘আম্মান’ হতে ইয়ামানের ‘আইলার’ (দূরত্বের) সমান। এর পানি হবে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ গারীব। হুযাইফা ইবনুল ইয়ামান, আবদুল্লাহ ইবনু আমর, আবূ বারযা আল-আস্লামী, ইবনু উমার, হারিসা ইবনু ওয়াহ্ব ও আল-মুসতাওরিদ ইবনু শাদ্দাদ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ইবনু উমার (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত হাদীসে এ কথাটুকু উল্লেখ আছেঃ “কূফা ও হাজরে আসওয়াদের মধ্যকার দূরত্বের সমান হবে আমার হাওযের বিস্তৃতি”।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৪৫-এর সারসংক্ষেপ
মূল বিষয়—হাওযের বৈশিষ্ট্য। আবু যার রা. রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে হাওযে কাওসারের পানপাত্রের সংখ্যা সম্পর্কে প্রশ্ন করেন। উত্তরে তিনি শপথ করে বলেন, পরিষ্কার অন্ধকার রাতের আকাশে দৃশ্যমান গ্রহ ও তারকার চেয়েও এর পাত্র বেশি হবে। পাত্রগুলো জান্নাতের পাত্র বলে উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি সেখান থেকে একবার পান করবে, তার জীবনের শেষ পর্যন্ত আর তৃষ্ণা থাকবে না। হাদিসে আরও বলা হয়েছে, হাওযের দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং একটি বড় দূরত্বের সমান বিস্তৃত। এর পানি দুধের চেয়ে সাদা ও মধুর চেয়ে মিষ্টি। তাই এই হাদিস হাওযে কাওসারের সংখ্যা, বিস্তৃতি, পানির রং, স্বাদ এবং পান করার ফল—সবগুলো বিষয় একসঙ্গে তুলে ধরে। ফলে হাওযে কাওসার সম্পর্কে অনুসন্ধানকারীরা একই বর্ণনায় কয়েকটি প্রধান বৈশিষ্ট্য জানতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাওযের পানপাত্র আকাশের গ্রহ-তারকার চেয়েও বেশি হবে।
- পাত্রগুলো জান্নাতের পাত্র হিসেবে বর্ণিত হয়েছে।
- একবার পান করলে আর তৃষ্ণা থাকবে না।
- হাওযের পানি দুধের চেয়ে সাদা ও মধুর চেয়ে মিষ্টি হবে।
