৩৫/২১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৫৩ - আমলে ভারসাম্য, ধারাবাহিকতা ও রিয়া থেকে বাঁচা
প্রতিটি জিনিসের উত্থান-পতন আছে
আমলে ধারাবাহিকতা: উদ্দীপনা ও অলসতার মাঝে ভারসাম্য রাখার উপায়
জামে‘ আত-তিরমিযী : ২৪৫৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৫৩
حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَلْمَانَ أَبُو عُمَرَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " إِنَّ لِكُلِّ شَيْءٍ شِرَّةً وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةً فَإِنْ كَانَ صَاحِبُهَا سَدَّدَ وَقَارَبَ فَارْجُوهُ وَإِنْ أُشِيرَ إِلَيْهِ بِالأَصَابِعِ فَلاَ تَعُدُّوهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ.- وَقَدْ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ " بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يُشَارَ إِلَيْهِ بِالأَصَابِعِ فِي دِينٍ أَوْ دُنْيَا إِلاَّ مَنْ عَصَمَهُ اللَّهُ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সকল কাজের পিছনে থাকে প্রেরণা ও উদ্দীপনা, আর উদ্দীপনার পিছনেই লুকিয়ে থাকে অলসতা ও কর্মবিমুখতা। কাজেই যে লোক সোজা পথে চলে এবং নিজেকে মাঝামাঝি পর্যায়ে সোজাভাবে কাজে অটল রাখতে পারে তার সফলতা অর্জনের আশা করতে পার। আর যদি তার দিকে আঙ্গুলে ইঙ্গিত করা হয় (লোক দেখানো আমল করলে) তাহলে তাকে সফলকাম ব্যক্তিদের মধ্যে গণ্য করো না।
আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ এবং উপরোক্ত সূত্রে গারীব। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “কারো অনিষ্টতার জন্য এতটুকুই যথেষ্ট যে, তার দিকে তার দ্বীন কিংবা দুনিয়ার ব্যাপারে আঙ্গুল দ্বারা ইঙ্গিত করা হয়। তবে যে ব্যক্তিকে আল্লাহ তা‘আলা হিফাযাত করেন তার কথা আলাদা।”
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৫৩-এর সারসংক্ষেপ
মূল বিষয়—আমলে ভারসাম্য। হাদিসে বলা হয়েছে, প্রত্যেক কাজের শুরুতে প্রবল উদ্দীপনা থাকতে পারে, আবার সেই উদ্দীপনার পর দুর্বলতা ও অলসতাও আসে। তাই সফলতার আশা তার জন্য করা যায়, যে সোজা পথে থাকে এবং মাঝামাঝি অবস্থায় নিজেকে আমলে অটল রাখে। অর্থাৎ সাময়িক আবেগে খুব বেশি শুরু করে পরে সব ছেড়ে দেওয়ার বদলে স্থিরভাবে চলা গুরুত্বপূর্ণ। হাদিসের শেষ অংশে এমন ব্যক্তির ব্যাপারে সতর্ক করা হয়েছে, যার দিকে লোকেরা আঙুল তুলে ইঙ্গিত করে—ব্যাখ্যায় এটি লোক দেখানো আমল বা খ্যাতির ঝুঁকির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই আমলের লক্ষ্য মানুষের প্রশংসা নয়। সঠিক পথ, সামর্থ্যের কাছাকাছি চেষ্টা এবং ধারাবাহিকতা—এই তিনটি বিষয় হাদিসের মূল বার্তা হিসেবে উঠে আসে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রবল উদ্দীপনার পর অলসতা আসতে পারে।
- সোজা পথে থেকে মাঝামাঝি আমল চালিয়ে যাওয়া প্রশংসনীয়।
- সাময়িক আবেগের চেয়ে ধারাবাহিকতা বেশি নিরাপদ।
- লোক দেখানো খ্যাতিকে সফলতার প্রমাণ মনে করা উচিত নয়।
