২/৭৯. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রথমবার ব্যতীত নামাজে আর কোথাও রফউল ইয়াদাইন করেননি
জামে তিরমিযী : ২৫৭
জামে তিরমিযীহাদিস নম্বর ২৫৭
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ أَلاَ أُصَلِّي بِكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلاَّ فِي أَوَّلِ مَرَّةٍ . قَالَ وَفِي الْبَابِ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ . وَبِهِ يَقُولُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ .
‘আলকামা (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর (নিয়মে) নামাজ আদায় করে দেখাব না? তিনি (আবদুল্লাহ) নামাজ আদায় করলেন, কিন্তু প্রথম বার (তাকবিরে তাহরিমার সময়) ছাড়া আর কোথাও রফউল ইয়াদাইন করেননি।
সহীহ্। সিফাতুস সালাত, মূল-মিশকাত-(৮০৯)।এ অনুচ্ছেদে বারা ইবনু আযিব (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু মাসঊদের হাদীসটি হাসান। নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবা ও তাবিঈন এ হাদীসের অনুকূলে মত দিয়েছেন। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ এই মত গ্রহণ করেছেন।
