৩৭/৯. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫৯৫ - সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি
সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম হতে বের হবে
সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি: দুনিয়ার দশ গুণ জান্নাত
জামে‘ আত-তিরমিযী : ২৫৯৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৫৯৫
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ السَّلْمَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنِّي لأَعْرِفُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا رَجُلٌ يَخْرُجُ مِنْهَا زَحْفًا فَيَقُولُ يَا رَبِّ قَدْ أَخَذَ النَّاسُ الْمَنَازِلَ. قَالَ فَيُقَالُ لَهُ انْطَلِقْ فَادْخُلِ الْجَنَّةَ . قَالَ فَيَذْهَبُ لِيَدْخُلَ فَيَجِدُ النَّاسَ قَدْ أَخَذُوا الْمَنَازِلَ فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ قَدْ أَخَذَ النَّاسُ الْمَنَازِلَ. قَالَ فَيُقَالُ لَهُ أَتَذْكُرُ الزَّمَانَ الَّذِي كُنْتَ فِيهِ فَيَقُولُ نَعَمْ. فَيُقَالُ لَهُ تَمَنَّ . قَالَ فَيَتَمَنَّى فَيُقَالُ لَهُ فَإِنَّ لَكَ مَا تَمَنَّيْتَ وَعَشَرَةَ أَضْعَافِ الدُّنْيَا . قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي وَأَنْتَ الْمَلِكُ " . قَالَ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক সবার শেষে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, আমি তাকে জানি। সে নিতম্বের উপর ভর দিয়ে (জাহান্নাম থেকে) হেঁচড়িয়ে বের হয়ে আসবে। সে বলবে, হে প্রভু! জান্নাতের জায়গাগুলো তো মানুষজন দখল করে নিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তাকে বলা হবে, তুমি জান্নাতের দিকে অগ্রসর হও এবং তাতে প্রবেশ কর। তখন সে জান্নাতে প্রবেশের উদ্দেশ্যে অগ্রসর হবে এবং দেখতে পাবে যে,সম্পূর্ণ জায়গা মানুষজন দখল করে নিয়েছে। সে ফিরে এসে বলবে, হে প্রভু! সমস্ত জায়গা তো মানুষজন দখল করে নিয়েছে! রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাকে বলা হবে, সে সময়ের কথা স্মরণ আছে কি যাতে তুমি অবস্থান করছিলে? সে বলবে, হ্যাঁ স্মরণ আছে। বলা হবে, তুমি আকাঙ্ক্ষা কর। সে তখন আকাঙ্ক্ষা পেশ করবে। বলা হবে, তুমি যা আকাঙ্ক্ষা করেছো তা দেয়া হল তদুপরি দুনিয়ার দশ গুণ দেয়া হল। রাসূলুল্লাহ (ﷺ) বলেন এ কথা শোনার পর সে বলবে, আপনি বাদশাহ্ হয়ে আমার সাথেউপহাস করছেন? ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, এ কথা বলার পর আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে হাসতে দেখলাম, এমনকি তাঁর মুখের দাঁত প্রকাশিত হল।
আবূ ঈ’সা বলেন এ হাদীসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে সবার শেষে জাহান্নাম থেকে বের হওয়া এক ব্যক্তির ঘটনা বলা হয়েছে। সে নিতম্বের ওপর ভর দিয়ে হেঁচড়িয়ে বের হবে এবং ভাববে, জান্নাতের সব জায়গা অন্যরা দখল করে নিয়েছে। তাকে জান্নাতে যেতে বলা হলে সে আবার ফিরে এসে একই কথা জানাবে। এরপর তাকে আগের অবস্থার কথা স্মরণ করতে বলা হবে এবং নিজের ইচ্ছামতো কামনা করতে নির্দেশ দেওয়া হবে। সে যত কামনা করবে, তাকে তা দেওয়া হবে; সঙ্গে দুনিয়ার দশ গুণও দেওয়া হবে। এত বড় দান শুনে সে বিস্ময়ে বলবে, বাদশাহ হয়েও কি আল্লাহ তার সঙ্গে উপহাস করছেন? এই কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হেসেছিলেন। হাদিসটি আল্লাহর বিরাট দান ও রহমতের একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা, যা হতাশ না হয়ে তাঁর দয়ার আশা রাখতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তি হেঁচড়িয়ে জাহান্নাম থেকে বের হবে।
- তাকে নিজের কামনা জানাতে বলা হবে এবং তা পূরণ করা হবে।
- তার জন্য দুনিয়ার দশ গুণ পরিমাণ দান থাকার কথা এসেছে।
