৩৭/৯. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫৯৯ - আল্লাহর রহমত ও দুই জাহান্নামীর ঘটনা
সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম হতে বের হবে
আল্লাহর রহমত: দুই জাহান্নামীর আশা ও আনুগত্যের ঘটনা
জামে‘ আত-তিরমিযী : ২৫৯৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৫৯৯
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي ابْنُ أَنْعُمَ، عَنْ أَبِي عُثْمَانَ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ " إِنَّ رَجُلَيْنِ مِمَّنْ دَخَلَ النَّارَ اشْتَدَّ صِيَاحُهُمَا فَقَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ أَخْرِجُوهُمَا . فَلَمَّا أُخْرِجَا قَالَ لَهُمَا لأَىِّ شَيْءٍ اشْتَدَّ صِيَاحُكُمَا قَالاَ فَعَلْنَا ذَلِكَ لِتَرْحَمَنَا. قَالَ إِنَّ رَحْمَتِي لَكُمَا أَنْ تَنْطَلِقَا فَتُلْقِيَا أَنْفُسَكُمَا حَيْثُ كُنْتُمَا مِنَ النَّارِ . فَيَنْطَلِقَانِ فَيُلْقِي أَحَدُهُمَا نَفْسَهُ فَيَجْعَلُهَا عَلَيْهِ بَرْدًا وَسَلاَمًا وَيَقُومُ الآخَرُ فَلاَ يُلْقِي نَفْسَهُ فَيَقُولُ لَهُ الرَّبُّ عَزَّ وَجَلَّ مَا مَنَعَكَ أَنْ تُلْقِيَ نَفْسَكَ كَمَا أَلْقَى صَاحِبُكَ فَيَقُولُ يَا رَبِّ إِنِّي لأَرْجُو أَنْ لاَ تُعِيدَنِي فِيهَا بَعْدَ مَا أَخْرَجْتَنِي. فَيَقُولُ لَهُ الرَّبُّ لَكَ رَجَاؤُكَ. فَيَدْخُلاَنِ جَمِيعًا الْجَنَّةَ بِرَحْمَةِ اللَّهِ " .قَالَ أَبُو عِيسَى إِسْنَادُ هَذَا الْحَدِيثِ ضَعِيفٌ لأَنَّهُ عَنْ رِشْدِينَ بْنِ سَعْدٍ. وَرِشْدِينُ بْنُ سَعْدٍ هُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ عَنِ ابْنِ أَنْعُمَ وَهُوَ الإِفْرِيقِيُّ وَالإِفْرِيقِيُّ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জাহান্নামে প্রবেশকারীদের মধ্যে দুই ব্যক্তি (তাতে প্রবেশ করেই খুব) জোরে চিৎকার করবে। আল্লাহ তা’আলা বলবেনঃ এদের দু’জনকে বের করে আন। তারপর তাদের বের করে আনা হলে তিনি প্রশ্ন করবেনঃ এত জোরে চিৎকার করছিলে কেন? তারা বলবে, আমরা এরূপ করেছি, যেন আপনি আমাদের প্রতি দয়া করেন। তিনি বলবেনঃ আমি তোমাদের প্রতি দয়া করলাম। তবে তোমরা জাহান্নামের যেখানে ছিলে সেখানে গিয়ে নিজেদের নিক্ষেপ কর। তারা সেদিকে যাবে।তারপর তাদের একজন নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন আল্লাহ তা’আলা তার জন্য আগুনকে শীতল ও শান্তিময় করে দিবেন। দ্বিতীয় ব্যক্তি উঠে দাঁড়াবে কিন্তু নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে না। আল্লাহ তা’আলা প্রশ্ন করবেনঃ তোমার সাথীর মতো তুমি নিজেকে জাহান্নামে ফেললে না কেন? সে বলবে, হে আল্লাহ! আমি আশা করি আপনি আমাকে জাহান্নাম হতে বের করে আনার পর আবার তাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তা’আলা বলবেনঃ তোমার আশা পূর্ণ হোক! তারপর আল্লাহ্ তা’আলার রহমতে তারা দু’জনই জান্নাতে চলে যাবে।
আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদিসের সনদ যঈফ। কারণ এটি রিশদীন ইবনু সাদের সূত্রে বর্ণিত। তিনি হাদিসবেত্তাদের মতে দুর্বল রাবী। এ হাদিসের অপর রাবী ইবনু আনউম আল-ইফরীকীও হাদিসবেত্তাদের মতে দুর্বল।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫৯৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় জাহান্নামে প্রবেশকারী দুই ব্যক্তির জোরে চিৎকার করার ঘটনা এসেছে। তাদের বের করে জিজ্ঞেস করা হলে তারা বলে, আল্লাহ যেন তাদের প্রতি দয়া করেন—এই আশায় তারা চিৎকার করেছে। এরপর তাদের আগের স্থানে ফিরে গিয়ে নিজেদের আগুনে নিক্ষেপ করতে বলা হয়। একজন সঙ্গে সঙ্গে তা পালন করে, ফলে আগুন তার জন্য শীতল ও শান্তিময় হয়ে যায়। অন্যজন নিজেকে নিক্ষেপ না করে বলে, বের করার পর আবার ফিরিয়ে না দেওয়ার আশা সে আল্লাহর কাছে রাখে। শেষে দুজনই আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করে। তবে বর্ণনার শেষে ইমাম তিরমিযী স্পষ্টভাবে এর সনদকে দুর্বল বলেছেন; রিশদীন ইবনু সাদ ও ইবনু আনউম সম্পর্কে দুর্বলতার কথা উল্লেখ করেছেন। তাই ঘটনাটি বলার সময় এর দুর্বল সনদের অবস্থাও অবশ্যই জানানো উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এক ব্যক্তি নির্দেশ মান্য করে আগুনে নিজেকে নিক্ষেপ করেছিল।
- অন্য ব্যক্তি আল্লাহর রহমতের আশা প্রকাশ করেছিল।
- বর্ণনা অনুযায়ী দুজনই রহমতে জান্নাতে প্রবেশ করে।
- ইমাম তিরমিযী এই বর্ণনার সনদকে দুর্বল বলেছেন।
