৩৭/১২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬০৫ - বিনয়ী জান্নাতি ও অহংকারী জাহান্নামির পরিচয়

জান্নাত ও জাহান্নামের অধিবাসী

জান্নাতি ও জাহান্নামির পরিচয়ে বিনয় ও অহংকার

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৬০৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ «أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُتَكَبِّرٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হারিসাহ্ ইবনু ওয়াহ্ব আল খুযা‘ঈ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যে, কারা জান্নাতী হবে? জান্নাতী তারা হবে যারা দুর্বল, অসহায় এবং যেসব ব্যক্তিকে দুর্বল মনে করা হয়। তারা আল্লাহ তা‘আলার নামে (কোন বিষয়ে) শপথ করলে আল্লাহ তা‘আলা অবশ্যই তা পূরণ করেন। আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যে, কোন সব ব্যক্তি জাহান্নামী হবে? প্রত্যেক অবাধ্য, আহাম্মক ও অহংকারী (জাহান্নামী হবে)।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জান্নাতি ও জাহান্নামি মানুষের কিছু বৈশিষ্ট্য জানিয়েছেন। জান্নাতিদের মধ্যে এমন দুর্বল, অসহায় ও অবহেলিত মানুষ থাকতে পারেন, যাদের সমাজ তেমন গুরুত্ব দেয় না। কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা এত বেশি হতে পারে যে, তারা আল্লাহর নামে কোনো বিষয়ে শপথ করলে আল্লাহ তা পূরণ করেন। অন্যদিকে জাহান্নামীদের বৈশিষ্ট্য হিসেবে অবাধ্যতা, রূঢ়তা, বোধহীন আচরণ ও অহংকারের কথা এসেছে। হাদিসটি বাহ্যিক ক্ষমতা বা সামাজিক অবস্থান দিয়ে মানুষের প্রকৃত মর্যাদা মাপতে নিষেধ করে। দুর্বল মনে হওয়া মানেই আল্লাহর কাছে দুর্বল হওয়া নয়। একইভাবে অর্থ, শক্তি বা প্রভাব কাউকে নিরাপদ করে না। বিনয়ী চরিত্র গড়া এবং অহংকার ও কঠোরতা থেকে বাঁচাই হাদিসটির মূল বার্তা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সমাজে দুর্বল মনে হওয়া ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হতে পারেন।
  • বাহ্যিক শক্তি ও মর্যাদা দিয়ে মানুষের আখিরাতের অবস্থান মাপা যায় না।
  • অবাধ্যতা, রূঢ়তা ও অহংকার থেকে নিজেকে রক্ষা করা দরকার।
  • বিনয় ও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক মুমিনের গুরুত্বপূর্ণ গুণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন