৩৮/১৬. অধ্যায়ঃ
কেউ তার ভাইকে কুফরীর অপবাদ দিলে
জামে তিরমিযী : ২৬৩৭
জামে তিরমিযীহাদিস নম্বর ২৬৩৭
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَيُّمَا رَجُلٍ قَالَ لأَخِيهِ كَافِرٌ فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا " . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَمَعْنَى قَوْلِهِ بَاءَ يَعْنِي أَقَرَّ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: কোন লোক তার ভাইকে কাফির বললে তা এ দুজনের যে কোন একজনের উপর বর্তায়।
সহীহঃ মুসলিম (১/৫৭)।এ হাদীসটি হাসান সহীহ গারীব । বায়া অর্থাৎ- স্বীকার করলো ।
