৩৯/৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৫২ - আলিমের মৃত্যু ও ইলম উঠে যাওয়া

জ্ঞান উঠে যাওয়া প্রসঙ্গে

ইলম উঠে যাওয়া: অজ্ঞ ফতোয়ার ভয়াবহ পরিণতি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৬৫২

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ النَّاسِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يَتْرُكْ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا " .وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَزِيَادِ بْنِ لَبِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ الزُّهْرِيُّ عَنْ عُرْوَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ ﷺ مِثْلَ هَذَا .

‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (শেষ যামানায়) আল্লাহ তা‘আলা মানুষের নিকট হতে একটানে ইলম উঠিয়ে নিবেন না, বরং আলিমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নিবেন। অবশেষে যখন তিনি কোন আলিমই অবশিষ্ট রাখবেন না, তখন মানুষেরা অজ্ঞ জাহিলদের নেতা হিসেবে গ্রহণ করবে। তারপর বিভিন্ন বিষয়ে তাদের নিকট প্রশ্ন করা হবে, আর তারা ইলম ছাড়াই ফাতওয়া দিবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে।

‘আয়িশাহ্ ও যিয়াদ ইবনু লাবীদ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। যুহ্‌রী (রহঃ) এ হাদীস ‘উরওয়াহ্ হতে, ‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র (রাঃ)-এর বরাতে এবং ‘উরওয়াহ্ হতে, ‘আয়িশাহ্ (রাঃ)-এর বরাতে নাবী (ﷺ) হতে, উভয় সূত্রে একই রকম বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইলম উঠে যাওয়ার পদ্ধতি এবং অজ্ঞ নেতৃত্বের বিপদ বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, আল্লাহ মানুষের বুক থেকে একবারে জ্ঞান টেনে নেবেন না; বরং আলিমদের তুলে নেওয়ার মাধ্যমে ইলম কমে যাবে। যখন কোনো আলিম অবশিষ্ট থাকবে না, মানুষ অজ্ঞদের নেতা বানাবে। তাদের কাছে প্রশ্ন করা হলে তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে। হাদিসটি আলিমদের মর্যাদা, জ্ঞান সংরক্ষণ এবং সঠিক ব্যক্তির কাছে প্রশ্ন করার গুরুত্ব স্পষ্ট করে। জনপ্রিয়তা, পদ বা আত্মবিশ্বাস কাউকে আলিম বানায় না। দ্বীনি বিষয়ে উত্তর দেওয়ার আগে জ্ঞান থাকা জরুরি। তাই বিশ্বস্ত আলিমদের কাছ থেকে শেখা এবং না জেনে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা এই হাদিসের সরাসরি শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আলিমদের মৃত্যু ইলম কমে যাওয়ার একটি বড় কারণ।
  • অজ্ঞ ব্যক্তিকে দ্বীনি নেতা বানানো বিপজ্জনক হতে পারে।
  • জ্ঞান ছাড়া ফতোয়া দিলে নিজে ও অন্যরা পথভ্রষ্ট হতে পারে।
  • দ্বীনি প্রশ্ন বিশ্বস্ত ও জ্ঞানী ব্যক্তির কাছে করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন