৪০/৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৯০ - তিনবার অনুমতি চাওয়ার সুন্নত
তিনবার অনুমতি চাইতে হবে
তিনবার অনুমতি চাওয়ার নিয়ম: অনুমতি না পেলে ফিরে যান
জামে‘ আত-তিরমিযী : ২৬৯০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৬৯০
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ اسْتَأْذَنَ أَبُو مُوسَى عَلَى عُمَرَ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ قَالَ عُمَرُ وَاحِدَةٌ . ثُمَّ سَكَتَ سَاعَةً ثُمَّ قَالَ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ قَالَ عُمَرُ ثِنْتَانِ . ثُمَّ سَكَتَ سَاعَةً فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ فَقَالَ عُمَرُ ثَلاَثٌ . ثُمَّ رَجَعَ فَقَالَ عُمَرُ لِلْبَوَّابِ مَا صَنَعَ قَالَ رَجَعَ . قَالَ عَلَىَّ بِهِ . فَلَمَّا جَاءَهُ قَالَ مَا هَذَا الَّذِي صَنَعْتَ قَالَ السُّنَّةَ . قَالَ السُّنَّةَ وَاللَّهِ لَتَأْتِيَنِّي عَلَى هَذَا بِبُرْهَانٍ أَوْ بِبَيِّنَةٍ أَوْ لأَفْعَلَنَّ بِكَ .قَالَ فَأَتَانَا وَنَحْنُ رُفْقَةٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ يَا مَعْشَرَ الأَنْصَارِ أَلَسْتُمْ أَعْلَمَ النَّاسِ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ ﷺ أَلَمْ يَقُلْ رَسُولُ اللَّهِ ﷺ «الاِسْتِئْذَانُ ثَلاَثٌ فَإِنْ أُذِنَ لَكَ وَإِلاَّ فَارْجِعْ» . فَجَعَلَ الْقَوْمُ يُمَازِحُونَهُ قَالَ أَبُو سَعِيدٍ ثُمَّ رَفَعْتُ رَأْسِي إِلَيْهِ فَقُلْتُ فَمَا أَصَابَكَ فِي هَذَا مِنَ الْعُقُوبَةِ فَأَنَا شَرِيكُكَ . قَالَ فَأَتَى عُمَرَ فَأَخْبَرَهُ بِذَلِكَ فَقَالَ عُمَرُ مَا كُنْتُ عَلِمْتُ بِهَذَا .وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأُمِّ طَارِقٍ مَوْلاَةِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالْجُرَيْرِيُّ اسْمُهُ سَعِيدُ بْنُ إِيَاسٍ يُكْنَى أَبَا مَسْعُودٍ وَقَدْ رَوَى هَذَا غَيْرُهُ أَيْضًا عَنْ أَبِي نَضْرَةَ وَأَبُو نَضْرَةَ الْعَبْدِيُّ اسْمُهُ الْمُنْذِرُ بْنُ مَالِكِ بْنِ قُطَعَةَ .
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ মূসা (রাঃ) ‘উমর (রাঃ) এর নিকট অনুমতি চেয়ে বলেন, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? ‘উমর (রাঃ) বলেন, এক। আবূ মূসা (রাঃ) কিছুক্ষণ চুপ থাকলেন। তিনি আবারও সালাম দিয়ে বলেন, আমি কি ভিতরে আসতে পারি? ‘উমর (রাঃ) বলেন, দুই। তারপর আবূ মূসা (রাঃ) অল্প সময় নীরবতা অবলম্বন করলেন। তিনি আবার বললেন, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? ‘উমর (রাঃ) বললেন, তিন।এবার তিনি চলে যেতে লাগলেন। ‘উমর (রাঃ) প্রহরীকে জিজ্ঞেস করলেন, তিনি কি করছেন? প্রহরী বলল, তিনি চলে গেছেন। তিনি বললেন, তাঁকে আমার নিকট ফিরিয়ে নিয়ে এসো। তারপর তিনি উমরের সামনে এলে তিনি প্রশ্ন করলেন, আপনি এরকম করলেন কেন? তিনি বললেন, আমি সুন্নাত পালন করেছি। ‘উমর (রাঃ) বললেন, সুন্নাত পালন করেছেন? আল্লাহর কসম! এর স্বপক্ষে আপনাকে দলীল-প্রমাণ উপস্থাপন করতে হবে, তা না হলে আমি আপনার ব্যবস্থা করছি (অর্থাৎ- শাস্তি দিব)।বর্ণনাকারী বলেন, তারপর তিনি (আবূ মূসা) আমাদের নিকট আসলেন। আমরা কয়জন আনসারী বন্ধু একসাথে বসে ছিলাম। তিনি বললেন, হে আনসার সম্প্রদায়! রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস সম্পর্কে কি তোমরা সবার চাইতে বেশি জ্ঞাত নও? রাসূলুল্লাহ (ﷺ) কি বলেননি যে, তিনবার অনুমতি চাইতে হবে? তারপর তোমাকে অনুমতি দিলে তো দিল, নতুবা ফিরে যাবে। উপস্থিত লোকজন তাঁর সাথে কৌতুক করতে লাগল। আবু সা‘ঈদ (রাঃ) বলেন, এবার আমি মাথা তুলে তাঁর দিকে তাকালাম এবং বললাম, আপনার উপর এ ব্যাপারে কোন শাস্তি হলে আমি আপনার অংশীদার হব। রাবী বলেন, তারপর তিনি উমরের নিকট এসে এ ঘটনা বললেন। ‘উমর (রাঃ) বললেন, আমি এ সম্পর্কে জানতাম না।
‘আলী (রাঃ) সা‘দ (রাঃ) এর মুক্তদাসী উম্মু তারিক (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলে, এ হাদীসটি হাসান সহীহ। আল-জুরাইরীর নাম সা‘ঈদ ইবনু ইয়াস, উপনাম আবূ মাস‘উদ। এ হাদীসটি আবূ নাযরা হতে অন্যরাও বর্ণনা করেছেন। আবূ নাযরা আল-‘আবদীর নাম আল-মুনযির ইবনু মালিক ইবনু কুতা‘আহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে কারও ঘরে বা ব্যক্তিগত স্থানে প্রবেশের আগে অনুমতি চাওয়ার সুন্নত শেখানো হয়েছে। আবূ মূসা (রাঃ) উমর (রাঃ)-এর কাছে তিনবার সালাম দিয়ে প্রবেশের অনুমতি চাইলেন। উত্তর না পেয়ে তিনি ফিরে যেতে লাগলেন। পরে তিনি ব্যাখ্যা করলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তিনবার অনুমতি চাইতে হবে; অনুমতি দিলে প্রবেশ করবে, না দিলে ফিরে যাবে। উমর (রাঃ) এই বর্ণনার প্রমাণ চাইলেন। পরে আবূ সাঈদ (রাঃ) তাঁর পক্ষে সাক্ষ্য দিলেন। হাদিসটি ব্যক্তিগত গোপনীয়তা ও শিষ্টাচারের একটি পরিষ্কার নিয়ম দেয়। অনুমতি না পাওয়া মানেই অপমান নয়; বরং ফিরে যাওয়া সুন্নতের অংশ। একই সঙ্গে কোনো হাদিস শুনলে তার প্রমাণ যাচাই করার ঘটনাও এতে দেখা যায়। তাই প্রবেশের আগে সালাম, অনুমতি এবং সীমা মানা—সবই গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কারও ব্যক্তিগত স্থানে প্রবেশের আগে অনুমতি চাওয়া দরকার।
- তিনবার অনুমতি চেয়েও সাড়া না পেলে ফিরে যাওয়া সুন্নত।
- অনুমতি না পাওয়া ব্যক্তিগত অপমান হিসেবে নেওয়া উচিত নয়।
- দ্বীনি বর্ণনা যাচাই করতে প্রমাণ চাওয়া যেতে পারে।
