৪০/২৪. অধ্যায়ঃ
মুশরিকদের নিকট চিঠি লেখার নিয়ম
জামে তিরমিযী : ২৭১৭
জামে তিরমিযীহাদিস নম্বর ২৭১৭
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَنْبَأَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ وَكَانُوا تُجَّارًا بِالشَّامِ فَأَتَوْهُ فَذَكَرَ الْحَدِيثَ قَالَ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُرِئَ فَإِذَا فِيهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ السَّلاَمُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى أَمَّا بَعْدُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو سُفْيَانَ اسْمُهُ صَخْرُ بْنُ حَرْبٍ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ সুফিয়ান ইবনু হারব (রাঃ) তাঁকে বলেছেন, তিনি কুরাইশদের একটি ব্যবসায়ী দলে সিরিয়া গিয়েছিলেন। হিরাকল (হিরাক্লিয়াস) তাকে ডেকে পাঠালেন। তিনি তার নিকট গেলেন। তারপর বর্ণনাকারী তার বর্ণিত হাদিসটি উল্লেখ করেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি চিঠি নিয়ে আসা হল এবং তা পড়ানো হল। তাঁকে লিখা ছিলঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মদের পক্ষ হতে রোমের রাষ্ট্রপ্রধান হিরাকলের প্রতি। হিদায়তের অনুসারীদের প্রতি সালাম। তারপর এই......।
সহীহঃ বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ, আবূ সুফ্ইয়ান (রা:)-এর নাম সাখর ইবনু হার্ব
