৪০/২৮. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭২২ - অনুমতি প্রার্থনা
প্রথমেই “আলাইকাস্ সালাম” বলা নিষেধ
জামে‘ আত-তিরমিযী : ২৭২২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৭২২
حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ أَبِي غِفَارٍ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ الطَّائِيِّ عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ عَنْ جَابِرِ بْنِ سُلَيْمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ عَلَيْكَ السَّلاَمُ . فَقَالَ «لاَ تَقُلْ عَلَيْكَ السَّلاَمُ وَلَكِنْ قُلِ السَّلاَمُ عَلَيْكَ». وَذَكَرَ قِصَّةً طَوِيلَةً وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জাবির ইবনু সুলাইম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর নিকট এসে বললাম, ‘আলাইকাস্ সালাম’। তিনি বললেন, ‘আলাইকাস্ সালাম বল না বরং ‘ আসসালামু ‘আলাইকা’ বল। তারপর তিনি দীর্ঘ ঘটনা বর্ণনা করেন।
আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ।
