৪০/৩১. অধ্যায়ঃ
মুসাফাহার (করমর্দন) বর্ণনা
জামে তিরমিযী : ২৭২৭
জামে তিরমিযীহাদিস নম্বর ২৭২৭
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَجْلَحِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الْبَرَاءِ مِنْ غَيْرِ وَجْهٍ وَالأَجْلَحُ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ الْكِنْدِيُّ .
বারাআ ইবনু ‘আযিব (রা:) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে দুইজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করে তাদের আলাদা হওয়ার পূর্বেই তাদের (ছগীরা) গুনাহ মাফ করে দেওয়া হয়।
সহীহঃ ইবনু মা-জাহ (৩৭০৩)আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান এবং আবূ ইসহাক-বারাআ (রা:)-এর সূত্রে গারীব। বারাআ (রা:) হতে ভিন্ন সূত্রেও এ হাদিসটি বর্ণিত আছে।
