৪১/১১. অধ্যায়ঃ
বিনা অনুমতিতে দু’জনের মাঝখানে বসা মাকরূহ
জামে তিরমিযী : ২৭৫২
জামে তিরমিযীহাদিস নম্বর ২৭৫২
حَدَّثَنَا سُوَيْدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَحِلُّ لِلرَّجُلِ أَنْ يُفَرِّقَ بَيْنَ اثْنَيْنِ إِلاَّ بِإِذْنِهِمَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ عَامِرٌ الأَحْوَلُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ أَيْضًا .
আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অনুমতি ব্যতীত দুইজন লোককে ফাঁক করে বসা কারো জন্য বৈধ নয়।
হাসান সহীহঃ মিশকাত তাহক্বীক্ব সানী (৭৪০৩)আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীসটি ‘আম্র ইবনু শু‘আইব (রহঃ) হতে আমির আল-আহ্ওয়ালও বর্ণনা করেছেন।
