৪১/৩২. অধ্যায়ঃ
অপরের চুল ব্যবহার মাকরূহ
জামে তিরমিযী : ২৭৮১
জামে তিরমিযীহাদিস নম্বর ২৭৮১
حَدَّثَنَا سُوَيْدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، بِالْمَدِينَةِ يَخْطُبُ يَقُولُ أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ الْمَدِينَةِ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ هَذِهِ الْقُصَّةِ وَيَقُولُ " إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ مُعَاوِيَةَ .
হুমাইদ ইবনু 'আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি মুয়াবিয়া (রাঃ)-কে মাদিনার এক ভাষণে বলতে শুনেছেন : হে মাদিনাবাসীগণ! তোমাদের আলিমগণ কোথায়? আমি তো রসূলুল্লাহ (ﷺ)-কে এসব 'কুস্সা' (অন্যের চুল) ব্যবহার করতে নিষেধ করতে শুনেছি। তিনি আরো বলতেন : বনী ইসরাইলগণ তখনই ধ্বংস হয়েছে, যখন তাদের রমণীগণ কুস্সা (অপরের চুল) ব্যবহার শুরু করে।
সহীহ : গাইয়াতুল মারাম (১০০), বুখারি ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীস হাসান সহীহ। মু'আবিয়াহ্ (রা:) হতে বিভিন্ন সূত্রে এ হাদীসটি বর্ণিত আছে।
