৪২/১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮৭৫ - সূরা ফাতিহার অনন্য মর্যাদা

সূরা আল-ফাতিহার ফজিলত

সূরা ফাতিহার ফজিলত: সাত বারবার পঠিত আয়াতের মর্যাদা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৮৭৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ خَرَجَ عَلَى أُبَىِّ بْنِ كَعْبٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يَا أُبَىُّ " . وَهُوَ يُصَلِّي فَالْتَفَتَ أُبَىٌّ وَلَمْ يُجِبْهُ وَصَلَّى أُبَىٌّ فَخَفَّفَ ثُمَّ انْصَرَفَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " وَعَلَيْكَ السَّلاَمُ مَا مَنَعَكَ يَا أُبَىُّ أَنْ تُجِيبَنِي إِذْ دَعَوْتُكَ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ فِي الصَّلاَةِ .قَالَ " أَفَلَمْ تَجِدْ فِيمَا أَوْحَى اللَّهُ إِلَىَّ أَنِ (استَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ) " . قَالَ بَلَى وَلاَ أَعُودُ إِنْ شَاءَ اللَّهُ . قَالَ " تُحِبُّ أَنْ أُعَلِّمَكَ سُورَةً لَمْ يَنْزِلْ فِي التَّوْرَاةِ وَلاَ فِي الإِنْجِيلِ وَلاَ فِي الزَّبُورِ وَلاَ فِي الْفُرْقَانِ مِثْلُهَا " . قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ . قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " كَيْفَ تَقْرَأُ فِي الصَّلاَةِ " . قَالَ فَقَرَأَ أُمَّ الْقُرْآنِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا أُنْزِلَتْ فِي التَّوْرَاةِ وَلاَ فِي الإِنْجِيلِ وَلاَ فِي الزَّبُورِ وَلاَ فِي الْفُرْقَانِ مِثْلُهَا وَإِنَّهَا سَبْعٌ مِنَ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُعْطِيتُهُ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِي الْبَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَفِيهِ عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইবনু কা’ব (রাঃ)-এর নিকট গেলেন এবং তাঁকে ডাকলেনঃ হে উবাই! উবাই (রাঃ) তখন সালাত রত ছিলেন। তিনি তাঁর প্রতি দৃষ্টিপাত করলেন কিন্তু জবাব দিলেন না। তবে তিনি সংক্ষেপে সালাত শেষ করে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলেন এবং বললেনঃ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ওয়া ‘আলাইকাস সালাম। হে উবাই! আমি তোমাকে ডাকলে কিসে তোমাকে জবাব দিতে বাধা দিল? তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি তো সালাত রত ছিলাম।তিনি বললেনঃ আমার নিকট আল্লাহ তা'আলা যে ওহী প্রেরণ করেছেন, তার মধ্যে তুমি কি এ হুকুম পাওনি “রাসূল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ তা'আলা ও রাসূলের ডাকে সাড়া দিবে” - (সূরা আল-আনফাল ২৪)? তিনি বললেন, হ্যাঁ। আর কখনো এরূপ করব না ইন্‌শাআল্লাহ।তিনি বললেনঃ তুমি কি চাও যে, আমি এমন একটি সূরা তোমাকে শিখিয়ে দেই যার মত কোন সূরা তাওরাত, ইনজীল, যাবুর এমনকি কোরআনেও অবতীর্ণ হয়নি? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ) প্রশ্ন করলেনঃ তুমি সালাতে কি পাঠ কর? বর্ণনাকারী বলেনঃ তিনি (উবাই) উম্মুল কোরআন (ফাতিহা) পাঠ করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যাঁর হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ! এ সূরার মত (মর্যাদা সম্পন্ন) কোন সূরা তাওরাত, ইনজীল, যাবুর, এমনকি কোরআনেও অবতীর্ণ করা হয়নি। আর এটি বারবার পঠিত সাতটি আয়াত সম্বলিত সূরা এবং মহাসম্মানিত কোরআন যা আমাকে দেয়া হয়েছে।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আনাস ইবনু মালিক (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আর তাতে উবাই ইবনু কা’ব-এর স্থলে সাঈদ ইবনু মু'আল্লার নাম উল্লেখ আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮৭৫-এর সারসংক্ষেপ

মূল বিষয়: সূরা ফাতিহা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উবাই ইবনু কাব (রাঃ)-কে ডাকেন, কিন্তু তিনি নামাজে থাকায় সঙ্গে সঙ্গে জবাব দেননি। নামাজ সংক্ষেপে শেষ করে এলে নবী (صلى الله عليه وسلم) আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দেওয়ার আয়াত স্মরণ করিয়ে দেন। এরপর তিনি এমন একটি সূরা শেখানোর কথা বলেন, যার মতো মর্যাদাসম্পন্ন সূরা তাওরাত, ইনজিল, যাবুর বা কুরআনেও নাজিল হয়নি। উবাই (রাঃ) নামাজে পড়া উম্মুল কুরআন পাঠ করেন। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, সেটিই বারবার পঠিত সাত আয়াত এবং তাঁকে দেওয়া মহাসম্মানিত কুরআন। সূরা ফাতিহার ফজিলতের এই হাদিসে দুটি শিক্ষা পাশাপাশি আছে: রাসূলের ডাকে সাড়া দেওয়া এবং ফাতিহার বিশেষ মর্যাদা জানা। বর্ণনাটি ফাতিহাকে নামাজের পরিচিত পাঠ হিসেবে দেখায় এবং তার অনন্য অবস্থান স্পষ্ট করে। এর বাইরে নতুন কোনো নির্দিষ্ট আমল বা প্রতিদান যোগ করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ ও রাসূলের জীবনদায়ী ডাকে সাড়া দেওয়া জরুরি।
  • সূরা ফাতিহা বারবার পঠিত সাত আয়াতের বিশেষ সূরা।
  • নামাজে পড়া পরিচিত সূরাটির মর্যাদা সচেতনভাবে জানা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন